সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
কয়রায় সিএসও কমিটির ত্রৈ-মাসিক সভা

কয়রায় সিএসও কমিটির ত্রৈ-মাসিক সভা

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার কোলাবরেশন ও নেটওয়াকিং বৃদ্ধিার জন্য শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশান (সিএসও) প্রতিনিধিদের সাথে ত্রৈ-মাসিক সমন্বয় সভা বুধবার (৬ ডিসেম্বর) বিকাল ৩ টায় পরিত্রানের কয়রা অফিসে অনুষ্ঠিত হয়।

বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে ও দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায় ওয়াই-মুভস প্রকল্পের বাস্তবায়নে এ ত্রৈমাসিক সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা। উপজেলা শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশনের সভাপতি কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আঃ মালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, এ্যাড. আনিছুর রহমান, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান, খুলনা জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, পরিত্রানের প্রজেক্ট অফিসার আলাউদ্দিন, সিএসও কমিটির সদস্য মুর্শিদা খাতুন, মোঃ ফরহাদ হোসেন, ধীরেশ মাহাতো,আশিকুজ্জামান,অভিজিত মহলদার, সাধনা মুন্ডা, কোমলেশ মন্ডল, মিলন মুন্ডা, শিউলি মুন্ডা,রত্না মুন্ডা প্রমুখ। সভায় কয়রা উপজেলার বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং বন্ধ, যৌন হয়রানী প্রতিরোধ, স্কুল পর্যায় শিশু শ্রম বন্ধ,শিশু পাচাররোধে করনীয় বিষয় সহ যৌন প্রজনন স্বাস্থ্য, শিশুদের বিভিন্ন বিষয়ে আলোচনার পাশপাশি প্রকেল্পর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা সিএসও কমিটির সদস্যরা ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *