সংবাদ শিরোনামঃ
সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ
কয়রায় তাতি দলের কমিটি গঠন কালাম সভাপতি ও সিরাজুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত

কয়রায় তাতি দলের কমিটি গঠন কালাম সভাপতি ও সিরাজুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত

কয়রা(খুলনা)প্রতিনিধঃ

কয়রা উপজেলা তাতি দলের কমিটি গঠন করা হয়েছে। শনিরার (১২ আগষ্ট) সকাল ১০ টায় কয়রা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে কয়রা উপজেলা জাতীয়তাবাদী তাঁতি দলের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় উপস্থিত কয়রা উপজেলা তাঁতি দলের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে গাজী আবুল কালামকে আহবায়ক ও গাজী সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহাবায়ক কমিটি গঠন করা হয়। গাজী আবুল কালামের সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের সঞ্চালনায় কমিটি গঠন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন খুলনা জেলা তাতি দলের আহ্বায়ক আলহাজ্ব মেহেদী আহসান মিন্টু। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা তাতি দলের সদস্য সচিব শেখ মাহমুদ আলম লোটাস। আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল আলম, বিএনপির যুগ্ম আহবায়ক মাওলানা গোলাম মোস্তফা, মোহতাসিম বিল্লাহ, মোস্তাফিজুর রহমান, মহরম হোসেন, জেলা তাতি দলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান মল্লিক, নাহিদ হোসেন, শফিক মোল্লা, সদস্য মোঃ আলমগীর হোসেন, আল মামুন, জামাল মুন্সি, সালমান খান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *