সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম ​শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে নিউ কৃষি ঘরের নগদ অর্থ বিতরণ কালিগঞ্জের বিষ্ণুপুরের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের মায়ের দাফন সম্পন্ন  কুষ্টিয়ায় লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার শনিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫ নারীকে বিশেষ সম্মাননা* দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার শ্যামনগর বুড়িগোয়ালিনীতে গ্রামীণ নারী কৃষি মেলা
ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা

ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

ঐতিহাসিক ৭ ই মার্চ এর ভাষণ বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ ৭ ই মার্চ (মঙ্গলবার) বিকাল ৪ টার সময় শ্যামনগর উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের বার বার নির্বাচিত সভাপতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, প্রভাষক অলিউর রহমান, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফয়সাল আহমেদ সুমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব বাবু প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।

সভাপতি জগলুল হায়দার এমপি তার বক্তব্যে বলেন-“৭ মার্চের ভাষণ : স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা।১৯৭১ সালের ৭ই মার্চ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ দিন। মূলত সেদিনই স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ লক্ষাধিক লোকের সমাবেশে পাকিস্তানি শাসকের হুমকির মুখেও রেসকোর্স ময়দানে ২৩ বছরের বঞ্চিত, অবহেলিত ও শোষিত বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। তাঁর ১৮ মিনিটের অসামান্য ভাষ‌ণে রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদৃষ্টির পরিচয় মেলে। সেই দিন বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ নতুন জীবনের মন্ত্রে দীক্ষিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *