সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দেবহাটায় নজরুল বর্ষের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ
উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোর দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোর দাবিতে শ্যামনগরে মানববন্ধন

 

উৎপল মণ্ডল(শ্যামনগর)প্রতিনিধি।

সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উপলক্ষে একযোগে উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ৮ টি ইউনিয়নে মানববন্ধন হয়েছে।শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১০ টায় স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের বাস্তবায়নে ও বারসিকের সহযোগিতায় উপজেলার কৈখালী, রমজাননগর ,মুন্সিগঞ্জ, আটুলিয়া, বুড়িগোয়ালীনি, পদ্মপুকুর, গাবুরা, কাশিমাড়ি, ইউনিয়নের শতশত মানুষ টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে ক্ষয়ক্ষতির কমানোর দাবিতে ভাঙন কবলিত স্থানে দাঁড়িয়ে মানববন্ধন করেন।

এসময় তারা বলেন উপজেলার গাবুরা ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু অচিরেই যেকোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসলে পাশ্বেমারী, হরিসখালী, ডুমুরিয়া, নেবুবুনিয়া এবং গাবুরা ইউনিয়নের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধনে কৈখালী ইউনিয়নের জনসাধারণ বলেন কৈখালী,পূর্ব কৈখালী, কাঠামারী, নিদয়া, নৈকাটি ও বৈশখালী স্থান সংলগ্ন স্থান ঝুকিপূর্ণ হলেও এসমস্ত স্থান সংষ্কারের কোন উদ্যোগ দেখা যাচ্ছেনা। এসময় উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী, গোলাখালীর বেঁড়িবাধ, পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী, ঝাপা, কামালকাটি, খুটিকাটা, চাউলখোলা, বন্যতলার বেড়িবাঁধ, কাশিমাড়ি ইউনিয়নের ঝাঁপালি, ঘোলা গ্রাম সংলগ্ন বেড়িবাঁধ, মুন্সিগঞ্চ ইউনিয়নের হরিনগর, বড় ভেটখাল, চুনকুড়ি, মীরগাং সংলগ্ন বেড়িবাঁধ, বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি, দাতিনাখালী, চুনা ও আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষীর ঝুঁকি পূর্ণ স্থান আশু সংস্কারের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোর জোর দাবি জানান স্ব স্ব ইউনিয়নের জনগন।

মানববন্ধন চলাকালীন সময়ে রমজাননগর ইউনিয়নে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, বিশিষ্ট সমাজসেবক ও সিডিও ইয়ুথ টিমের উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবির। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক,সদস্য, গন্যমান্য ব্যক্তি বর্গ সহ এলাকার সাধারণ জনগন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *