সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা: আ ফ ম রুহুল হক ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ আতাউল হক দোলন এর নির্বাচনী প্রচার প্রচারণা উপলক্ষে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন (ছোট) এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও পুনরায় সংসদ সদস্য পদক প্রার্থী প্রফেসর ডঃ রুহুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ আতাউল হক দোলন।

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম লেলিন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেজুতি, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডঃ সুব্রত ঘোষ শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবু, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ সোহেল উদ্দিন ,কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মেহেদী হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল ,আওয়ামী লীগ নেতা ডিএম সিরাজুল ইসলাম কুশুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী কাউফিল ওরা সজল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী যেবুর নাহার জেবু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক জাতীয় শ্রমিক লীগের কালিগঞ্জ এর সভাপতি শেখ শাহজালাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ নুরুজ্জামান যামু ,সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, চম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউ পি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কুশুলিয়া আওয়ামী লীগেরসভাপতি জিএম আতিয়ার রহমান নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন,তারালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এশাহানুল কবির, ভাড়াসিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন ,মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোগলেসুর রহমান মুকুল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জি, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলিম আল রাজী টোকন ও মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ সহ আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সাতক্ষীরা ৩ ও ৪ আসনের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলে ঐক্যমত পোষণ করেন।

নির্বাচনী বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গীত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *