সংবাদ শিরোনামঃ
বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ
আন্তঃ ইউনিয়ন গাবুরা অমর স্মৃতি প্রিমিয়ার ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন

আন্তঃ ইউনিয়ন গাবুরা অমর স্মৃতি প্রিমিয়ার ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন

গাবুরা (শ‍্যামনগর) প্রতিনিধিঃ
শুক্রবার( ১৬ জুন ২০২৩) বিকেল চার টায় শ‍্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া সোশ‍্যাল ব্রাইট ফাউন্ডেশন এর আয়োজনে
অমর স্মৃতি সংঘের মাঠে  ১৬ দলীয় নক আউট ভিত্তিক আন্তঃ ইউনিয়ন গাবুরা অমর স্মৃতি প্রিমিয়ার মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন করেন ইউপি সদস্য ও আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার মিনি ফুটবল টুর্নামেন্ট এর আহবায়ক জি, এম আবিয়ার রহমান।
 উক্ত অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন কে এম রুহুল কুদ্দুস,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গাবুরা ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান এস,এম
রবিউল ইসলাম, বক্তব্য রাখেন সোশ্যাল ব্রাইট ফাউন্ডেশনের সভাপতি নাছিম সাহাদাত, সাধারণ সম্পাদক গাজী আবু রায়হান, সাতক্ষীরা জেলে ক্রীড়া ধারাভাষ‍্যকার ফোরামের সদস্য গাজী মুহিব, এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ ফরহাদ হোসেন বাবুল, অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুস সামাদ। উপস্থিত অতিথি গণ বলেন যুব সমাজকে মাদক মুক্ত রাখতে হলে খেলাধুলার মধ্যে রাখতে হবে যুবসমাজের সকল যুবকে তাহলে গাবুরা ইউনিয়ন হবে একটি মাদক মুক্ত ইউনিয়ন। অনুষ্ঠান শেষে সমাজের সকল কে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান করেন ফরহাদ হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *