সংবাদ শিরোনামঃ
সাজিদা হত্যার বিচার দাবিতে কালিগঞ্জে মানববন্ধনঃ দ্রুত ওসি’র অপসারণের দাবি কালিগঞ্জে চলাচলের রাস্তায় বিঘ্নের ঘটনায় এলাকাবাসীর মানববন্ধন  শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান  শ্যামনগর বুড়িগোয়ালিনী-মুন্সিগঞ্জ সড়কের ভগ্ন কালভার্ট মেরামতে বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগ দেবহাটার কোমরপুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আব্দুল খালেক শ্যামনগরে নিরাপত্তাহীনতায় দু’ই হিন্দু পরিবার, থানায় লিখিত অভিযোগ দেবহাটা উপজেলার বসুখালী খাল পুনঃখনন কর্মসূচীর শুভ উদ্বোধন এখন অর্ডার নেওয়া হচ্ছে সুস্বাদু গোবিন্দভোগ আমের। সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে এক মৌয়াল আহত সাজিদা হত্যার চব্বিশ ঘন্টা না যেতেই পিতার মৃত্যুতে এলাকায় শোক
সাতক্ষীরা সাইবার দলের পক্ষ থেকে দোয়া কামনা, আলিফের সফল অস্ত্রোপচার সম্পন্ন

সাতক্ষীরা সাইবার দলের পক্ষ থেকে দোয়া কামনা, আলিফের সফল অস্ত্রোপচার সম্পন্ন

আল-হুদা মালী শ্যামনগর থেকে: সাতক্ষীরা জেলা সাইবার দলের পক্ষ থেকে শ্যামনগর উপজেলার এক শিশুর সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে। জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার অধীনস্থ শ্যামনগর উপজেলা সাইবার দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম ঘোরামীর ছেলে মোঃ আলিফ দীর্ঘদিন ধরে হাইড্রোসেফালাস মস্তিষ্কে পানি জমা রোগে ভুগছিল।

চিকিৎসার অংশ হিসেবে বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টার সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

সাতক্ষীরা জেলা সাইবার দলের নেতৃবৃন্দ মোঃ আলিফের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে একটি বার্তা প্রদান করেছেন। তারা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন আলিফ পূর্ণ সুস্থতা লাভ করে স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

বার্তাটি প্রদান করেন, সাতক্ষীরা জেলা সাইবার দলের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোঃ আলমগীর হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *