সংবাদ শিরোনামঃ
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং সুন্দরবন সংলগ্ন খোলপাটুয়া-চুনা নদীতে কুমিরের বিচরণ, জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে চিংড়ি পোনা ধরছেন জেলেরা  উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিত করণ ও সমাধানে করনীয় শীর্ষক অভিযোজন পরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা নাবিকের অর্থ সহায়তায় গাবুরার ৪০০ ছিন্নমূল শিশুর মুখে স্বস্তির হাসি কালিগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের মাংস বিক্রি ও দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ সুন্দরবনে অবমুক্ত সেই বাঘিনীর সন্ধান নেই, ৪০ ক্যামেরাতেও এক মাসে ধরা পড়েনি তার কোন ছবি  চাম্পাফুল আপ্রচ হাইস্কুলে বিধি বহির্ভুত ভাবে অনুমোদিত অ্যাডহক কমিটি বাতিলের আবেদন সুন্দরবন থেকে মাছ শিকার করে ফেরার পথে চার জেলে আটক শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা
শ্যামনগরে বিনা খরচে ঠোট কাটা ও তালু কাটার চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

শ্যামনগরে বিনা খরচে ঠোট কাটা ও তালু কাটার চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

এম এ হালিমঃ

শনিবার (২৮ অক্টোবর)সকাল ১১ টায় শ্যামনগর উপজেলায় বেসরকারী হাসপাতাল ফ্রেন্ডশীপের আয়োজনে নিজস্ব হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে ঠোট কাটা ও তালু কাটার চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম।

ফ্রেন্ডশীপ হাসপাতাল শ্যামনগরের পরিচালক লেঃ কর্ণেল(অবঃ) ডাঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চিকিৎসাসেবা ক্যাম্পের প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ সৈয়দ সামসুদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সহযোগী অধ্যাপক ডাঃ আসলাম আল মেহেদী, শ্যামনগর উপজেলা প্রেসকাবের কার্যনির্বাহী কমিটির সদস্য রনজিৎ বর্মন।

হাসপাতালের চিকিৎসক ডাঃ এলিজাবেদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিসেস সিভিল সার্জন ডাঃ রেশমা পারভীন শম্পা,শ্যামনগর উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *