সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে কলেজ পড়ুয়া যুবকের আত্ম*হ*ত্যা দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ মহান মে দিবস আজ: শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের
মুন্সিগঞ্জ ইউনিয়নে আস্থার প্রতীক কৃষ্ণপদ পরমান্য, চেয়ারম্যান হিসেবে দেখতে চায় জনগণ

মুন্সিগঞ্জ ইউনিয়নে আস্থার প্রতীক কৃষ্ণপদ পরমান্য, চেয়ারম্যান হিসেবে দেখতে চায় জনগণ

আল-হুদা মালী শ্যামনগর থেকে: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আগামীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণ। তাঁর দীর্ঘদিনের সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড ও শিক্ষানুরাগী ভূমিকার কারণে এলাকাবাসীর কাছে তিনি একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে পরিচিত।

কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএস ডিগ্রি অর্জন করেছেন। মেধা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালিন প্রধানমন্ত্রীর দপ্তর হতে ফেলোশিপ লাভ করেন । বহুমুখী প্রতিভার অধিকারী এই ব্যক্তিত্ব একাধারে একজন আইনজীবী, কৃষিবিদ ও সার্ভেয়ার হিসেবে কাজ করে যাচ্ছেন।

তিনি জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এবং “মানবতার ফেরিওয়ালা” স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার সভাপতির দায়িত্ব পালন করছেন। এসব সংগঠনের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এছাড়াও তিনি সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকা-এর একজন আজীবন সদস্য।

স্থানীয়রা জানান, কৃষ্ণপদ পরমান্য একজন অত্যন্ত সামাজিক, মানবিক ও পরোপকারী মানুষ। মানুষের কল্যাণে কাজ করা, অন্যের উপকার করা এবং নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানো তাঁর স্বভাব। তিনি বিনয়ী, নিরহংকারী এবং সবার সঙ্গে সহজে মিশে যেতে পারেন—এমন একজন মিশুক ব্যক্তিত্ব।

এলাকার অনেকেই মনে করেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি প্রার্থী হলে মুন্সিগঞ্জ ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাই তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ।

স্থানীয়দের আশা, সৎ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য ভবিষ্যতে মুন্সিগঞ্জ ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মানবিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *