সংবাদ শিরোনামঃ
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং সুন্দরবন সংলগ্ন খোলপাটুয়া-চুনা নদীতে কুমিরের বিচরণ, জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে চিংড়ি পোনা ধরছেন জেলেরা  উপকূলীয় অঞ্চলের সমস্যা চিহ্নিত করণ ও সমাধানে করনীয় শীর্ষক অভিযোজন পরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা নাবিকের অর্থ সহায়তায় গাবুরার ৪০০ ছিন্নমূল শিশুর মুখে স্বস্তির হাসি কালিগঞ্জে অসুস্থ গরু জবাইয়ের মাংস বিক্রি ও দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ সুন্দরবনে অবমুক্ত সেই বাঘিনীর সন্ধান নেই, ৪০ ক্যামেরাতেও এক মাসে ধরা পড়েনি তার কোন ছবি  চাম্পাফুল আপ্রচ হাইস্কুলে বিধি বহির্ভুত ভাবে অনুমোদিত অ্যাডহক কমিটি বাতিলের আবেদন সুন্দরবন থেকে মাছ শিকার করে ফেরার পথে চার জেলে আটক শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা
বেলাবোতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত 

বেলাবোতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত 

এম এম আব্দুল্লাহ আল মামুনঃ ‘বাজেট বাড়ুক শিক্ষায়, নারী-পুরুষ সমতায়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার দিনব্যাপী শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালালা ফান্ডের অর্থায়নে গণসাক্ষরতা অভিযানের সহযোগিতা ও ভাব বাংলাদেশের আয়োজনে বেলাবো উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এম এম জাহিদ হাসানের সভাপতিত্বে ও সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদুকের অবসরপ্রাপ্ত পরিচালক ও বেলাবো উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু মো. আরিফ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর, বেলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (শাফী), বেলাবো সরকারি পাইলট মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সংসদের আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী বেলাবো প্রেস ক্লাবের সভাপতি শেখ আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মো. শাহেদ আলী, প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, মোস্তফা কামাল, মো. এনামুল হক, বেলাবো প্রেস ক্লাবের সহ-সভাপতি আমিনুল হক, মাদ্রাসা সুপার আ: রশিদ, বাজনাবো ইউনিয়ন পরিষদের সদস্য মো. সবুজ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষায় জেন্ডার বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষায় জিডিপির ৪ শতাংশ বরাদ্দের জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *