সংবাদ শিরোনামঃ
উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত
নতুন নেতৃত্বে এগিয়ে যাবে ছাত্রদল শুভেচ্ছা জানালেন শেখ সুমন

নতুন নেতৃত্বে এগিয়ে যাবে ছাত্রদল শুভেচ্ছা জানালেন শেখ সুমন

আল-হুদা মালী নিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন, গাবুরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সুমন হোসেন। নবনির্বাচিত সভাপতি এস কে আবু রায়হান ও সাধারণ সম্পাদক মাসুদ খান (অর্ঘ্য)-কে আন্তরিক অভিনন্দন জানান।

এক শুভেচ্ছা বার্তায় শেখ সুমন হোসেন বলেন, “নতুন নেতৃত্বের হাত ধরে সাতক্ষীরা জেলা ছাত্রদল আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। ত্যাগী, মেধাবী ও কর্মীবান্ধব নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটি শিক্ষার্থী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় এবং সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে ছাত্রদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সবশেষে শেখ সুমন হোসেন নবগঠিত জেলা ছাত্রদলের সকল নেতাকর্মীর সার্বিক সফলতা, ঐক্য ও সমৃদ্ধি কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *