সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির প্রেস ব্রিফিং দেবহাটার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  দেবহাটার নওয়াপাড়ায় ভিজিডব্লিউ প্রকল্পের চাল বিতরণ কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত
টাউনশ্রীপুরে বাল্যবিবাহ প্রতিরোধে ফুটবল টুর্নামেন্ট

টাউনশ্রীপুরে বাল্যবিবাহ প্রতিরোধে ফুটবল টুর্নামেন্ট

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বাল্যাবিবাহ সচেতনতায় ছাত্রীদের অংশগ্রহনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিদ্যালয়ের মাঠে ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা সদর ইউপি প্যানেল চেয়ারম্যান আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন সুশীলনের সিডিও মিজানুর রহমান, আজীজপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক ফিরোজ শাহ আলম প্রমুখ। খেলাটি পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হাসান রেজা মুকুল। এসময় বাল্যবিবাহের বিভিন্ন কুফল তুলে ধরা হয়। একই সাথে বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *