সংবাদ শিরোনামঃ
দেবহাটায় গাঁজাসহ ১জন ও পরোয়ানাভুক্ত অপর ১ আসামী আটক দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত ধর্মপ্রাণ মানুষকে ‘ধর্মান্ধ ’ আখ্যা দেওয়ার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির শ্যামনগর উপজেলা পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক হলেন উপকূলীয় প্রেসক্লাবের সদস্য মোঃ জহিরুল ইসলাম সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি; অভিযান এখনো চলমান। শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)

কালিগঞ্জ প্রতিনিধিঃ-

ছোট ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি মেঝো ভাই প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা জি, এম শফিকুল ইসলাম দীর্ঘদিন পলাতক। বড় ভাই ওই স্কুলের নৈশ প্রহরী রফিকুল ইসলাম পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে আছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ২৫ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ১২দিনের ছুটি শেষ হয়েছে। এই লম্বা ছুটি শেষ করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সকল স্কুল, মাদ্রাসা, কলেজ খুললেও কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় যেয়ে দেখা গেছে প্রধান ফটক সহ তালাবদ্ধ অবস্থা বিরাজ করছে পুরা স্কুল। দেখা মিলেনি কোন ছাত্রী শিক্ষক শিক্ষিকাকেও। বুধবার (৮ অক্টোবর) বেলা ১২টার দিকে সরেজমিনে কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এমন ঘটনা দেখতে পাওয়া যায়। তালাবদ্ধ স্কুলে দেখা মেলেননি কোন-ছাত্রী বা শিক্ষকসহ কর্মচারীদেও। তবে ওই সময় দেখা মেলে ব্রাক এনজিও সাদপুর শাখা ব্যবস্থাপক বঙ্কিমচন্দ্র তরফদারের সাথে। তিনি ছাত্রীদের নিয়ে হ্যান্ডওয়াশ প্রোগ্রামের জন্য আলোচনা করতে এসে স্কুলের তালাবদ্ধ দেখে হতবাক হয়ে ফিরে যান। এ বিষয়ে তালাবদ্ধ প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি,এম শফিকুল ইসলামের নিকট ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়। ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনের নিকট জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন কিছু জানেন না বলে এ প্রতিনিধিকে জানান। উপজেলা (ভারপ্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের নিকট জানতে চাইলে তিনিও এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। গত সপ্তাহ জুড়ে অত্র স্কুলের নৈশ প্রহরী ছাড়া পূজার ছুটির ১২দিনব্যাপী ২৪ ঘন্টা বিদ্যালয়ের একটি বাতি জ্বালানো থাকলেও খোঁজ নেয়নি কেউ। ঐ স্কুলের প্রধান শিক্ষক বহুল বিতর্কিত আওয়ামীলীগ নেতা শফিকুলের বিরুদ্ধে রয়েছে বিস্তার অভিযোগ। নানাবিধ অনিয়ম দুর্নীতি ও অর্ধ কোটি টাকার ঘুষ বাণিজ্যে এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে । অভিভাবক, শিক্ষার্থীরা তার অপসারণের দাবিতে স্কুল ও সড়ক অবরোধের কারণে দীর্ঘদিন পালিয়ে গা ঢাকা দিয়ে আত্মগোপনে ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে শিক্ষার্থী, অভিভাবকদের বিচারের আশ্বাস দিলে রাস্তা অবরোধ থেকে মুক্তি মেলে সাধারণ জনতার। গত ২৭ সেপ্টেম্বর-২৫ সকালে প্রধান শিক্ষক শফিকুল ইসলামের নিকট তার আপন ছোট ভাই মনিরুজ্জামান নিজের জমি চাইতে গেলে সে এবং বড় ভাই রফিকুল ইসলাম মিলে তাকে বেধড়ক পিটিয়ে, কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উক্ত ঘটনার মামলায় বড় ভাই কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নৈশপ্রহরী রফিকুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। এরপর হতে মেজ ভাই প্রধান শিক্ষক শফিকুল ইসলাম পালিয়ে থাকলেও তাকে আর দেখা মেলেনি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

ছুটি শেষে খোলেনি কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়

কালিগঞ্জ প্রতিনিধিঃ- ছোট ভাইকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি মেঝো ভাই প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা জি, এম শফিকুল ইসলাম দীর্ঘদিন পলাতক। বড় ভাই ওই স্কুলের নৈশ প্রহরী রফিকুল ইসলাম বিস্তারিত....

 উপকূলীয় অঞ্চল (শ‍্যামনগর) প্রতিনিধিঃ

শ‍্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ফরেস্ট বাগেজান্নাত ও মহিলা হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরিক্ষার ফলাফল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার(৪জানুয়ারী) সকাল দশটায় ফরেস্ট জামে মসজিদ প্রাঙ্গনে।
পবিত্র কোরআন তেলায়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অত্র মাদ্রাসা থেকে মোট ১৫০ জন ছাত্র-ছাত্রী পরিক্ষায় অংশ গ্রহণ করেন
অনুষ্ঠানে মোঃ আমজাদ হোসেন মোল‍্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল‍্যা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরুল আলম, উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের (পক্ষে )আবু বাক্কার সিদ্দিক, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মজিবর রহমান,
 উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, নীলডুমুর বাজার ব‍্যবসায়ী নুর মুহাম্মদ ঢালী, আলতাফ হোসেন, আব্দুল আজিজ মোড়ল, আব্দুর রাজ্জাক মোল‍্যা,সাহাদত ঢালী, নীলডুমুর বাজার ব‍্যবস্থাপনা কমিটির অর্থ সম্পাদক আনিছুর রহমান, সিরাজুল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,স্থানীয় সুধিজন।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন শিক্ষক হাফেজ জয়নাল আবেদিন, বক্তব্য রাখেন মাস্টার মজিবর রহমান,বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এম,এম রবিউল ইসলাম, বাগেজান্নাত হাফেজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক জি,এম দেদারুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মসজিদের খতিবে ইমাম হাফেজ মোঃ রেজাউল করিম।

শ‍্যামনগর বুড়িগোয়ালিনী বাগেজান্নাত হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরিক্ষার ফলাফল অনুষ্ঠান

 উপকূলীয় অঞ্চল (শ‍্যামনগর) প্রতিনিধিঃ শ‍্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ফরেস্ট বাগেজান্নাত ও মহিলা হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরিক্ষার ফলাফল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার(৪জানুয়ারী) সকাল দশটায় ফরেস্ট জামে মসজিদ প্রাঙ্গনে। পবিত্র কোরআন তেলায়াতের মধ্যদিয়ে বিস্তারিত....

উপকূলীয় প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুনঃগঠনের লক্ষ্যে দাতা সদস্য তৈরিতে অনিয়ম, প্রধান শিক্ষক পকেট কমিটি করার চেষ্টার ষড়যন্ত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে সকলে ব্যস্ত থাকার মধ্যে অর্থ বাণিজ্যের মাধ্যমে তড়িঘড়ি করে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ দেওয়ার পায়তারা করছেন। এ বিষয়ে অত্র বিদ্যাললয়ের সাবেক সভাপতি ও ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ডের সভাপতি জি,এম, সালাউদ্দীন আহমেদ উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর, উপজেলা শিক্ষা অফিসার শ্যামনগর, জেলা শিক্ষা অফিসার সতক্ষীরা, জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয় সাতক্ষীরা বরাবর লিখিত অভিযোগ করেছেন। প্রধান শিক্ষক নির্ধারিত সময়ের পর তার পছন্দনীয় ব্যক্তি এস.এম. শফিকুল ইসলামকে গোপনে ডেকে ব্যাকডেটে রশিদ কেটে দাতা সদস্য তৈরী করেছেন। তিনি উক্ত টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজের পকেটে রেখেছেন। কারণ, ব্যাংকে ব্যাক ডেট দিয়ে টাকা জমা হয় না। ইহাতে প্রমাণিত হয়, তিনি জালিয়াতির মাধ্যমে নিজের পছন্দনীয় ব্যক্তিকে দাতা সদস্য করে ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনের চক্রান্ত করছেন। উল্লেখ্য, ইতোপূর্বে প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি এস.এম. রবিউল ইসলাম যোগসাজসে ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে গোপনে বিজ্ঞপ্তি দিয়ে ঐ দিনের স্থানীয় ও জাতীয় পত্রিকা সাতক্ষীরা থেকে শ্যামনগর উপজেলায় বরাদ্ধকৃত বিজ্ঞপ্তি দেওয়া সকল পত্রিকা কিনে গোপন করেন। যাতে মনোনীত প্রার্থীর বাইরে স্থানীয় কোন প্রার্থী আবেদন করতে না পারে। এভাবে চক্রান্ত করে নৈশ প্রহরী পদে তার ফুফাতো ভাই সুপিয়ান গাজীকে নিয়োগ দিয়েছেন। পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োগ পেয়েছেন নবতরণ মিস্ত্রী। অফিস সহায়ক পদে নিয়োগ পেয়েছেন মিঠু বরকন্দাজ। ৩টি পদে প্রার্থী হিসেবে আবেদন করিয়েছিলেন প্রার্থীদের নিকট আত্মীয়, স্ত্রী, শ্যালক, ভাগ্নে, খালাতো ভাই ও বন্ধু। প্রার্থীদের নিকটতম ব্যক্তি ছাড়া স্থানীয় আর কোন প্রার্থী আবেদন করার সুযোগ পায়নি। এরপর গোপনে নিয়োগ বোর্ড গঠন করে সাতক্ষীরায় যেয়ে সভাপতি ও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নেন। ষড়যন্ত্র হিসেবে অলিখিত রেজুলেশনে পূর্বেই কমিটির সদস্যদের স্বাক্ষর করিয়ে রাখা পাতার রেজুলেশনগুলি লিখে বিদ্যালয়ে প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। যোগদান করানোর পর স্থানীয় ব্যক্তিগন বিষয়টি জানতে পারেন। উক্ত নিয়োগের বিষয় ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যগণ ও সকল শিক্ষকরা বিষয়টি জানতেন না। তারা অবাক, কখন বিজ্ঞপ্তি দিল ও কিভাবে নিয়োগ হল। যোগদানের পর সকলে জানতে পারেন নিয়োগ হয়েছে। উক্ত অবৈধ নিয়োগের বিষয়ে সাতক্ষীরা আদালতে ৩টি মামলা হয়। ১টি মামলার বাদীকে সভাপতি ও প্রধান শিক্ষক টাকা দিয়ে ম্যানেজ করে মিমাংসা করে নিয়েছে। বাঁকি ২টি কেস এখনও চলমান আছে। কেস ২টি যথাক্রমে- সি.আর -৬৬৯/২২ ও সি.আর ৬৭০/২২। এমন পরিস্থিতিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ৩য় পর্যায়ে অনুমোদন পাওয়ার আগেই মোটা অংকের অর্থের বিনিময়ে ২০২২ সালে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিল। বর্তমানে গোপন সূত্রে জানতে পারলাম, কম্পিউটার ল্যাব চালু না করে এবং ৩য় পর্যায়ে চুড়ান্ত অনুমোদন না পেয়ে তড়িঘড়ি করে ৩০ নভেম্বর ২০২৩ তারিখে পুনঃরায় নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে ১৫ লক্ষ টাকার বিনিময়ে শ্যামনগর উপজেলার ঘূমঘাট গ্রামের অশোক মিস্ত্রী এর পুত্র বাপী মিস্ত্রীকে প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন এবং ম্যানেজিং কমিটির সভাপতি এস.এম. রবিউল ইসলাম নাম মাত্র পাতানো পরীক্ষা নিয়ে নিয়োগ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন। কেবল নামমাত্র পরীক্ষার আনুষ্ঠানিকতা বাকী। তবে উক্ত অর্থ বানিজ্য বিষয়টি নিয়ে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন এটা একটা বাজে কথা বা সম্পন ভিত্তিহীন আমাদের ম্যানেজিংকমিটি তৈরী জন্য প্রিজাইডিং অফিসার ও নিয়োক দিয়েছেএখানো কোন নিয়োগ হয়নি। এগুলো বাজে কথা নিয়ম ম্যআনএজইংকমইটইর সিদ্ধান্ত অনুযায়ী ওপএকায় সাকুল্যের স্বাভাবিক ভাবে এগানো হচ্ছে নিয়ম অনুযায়ী সময় মত নিয়োগ হবে।তবে এলাকাবাসীর দাবি সৃষ্ট পদে কম্পিউটার ল্যাব অপারেটর পদে ল্যাবের অনুমোদন বা কার্যক্রম শুরুর পূর্বে যাহাতে নিয়োগ কার্যক্রম করিতে না পারে এ বিষয়ে সাতক্ষীরা আদালতে একটি মামলা চলমান আছে। দূর্নীতির বিষয়ে এলাকাবাসীর দাবি সুষ্ঠ তদন্তের মাধ্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

জেলা প্রশাসক বরাবর প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যর অভিযোগ

উপকূলীয় প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুনঃগঠনের লক্ষ্যে দাতা সদস্য তৈরিতে অনিয়ম, প্রধান শিক্ষক পকেট কমিটি করার চেষ্টার ষড়যন্ত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে সকলে বিস্তারিত....

 উপকূলীয় প্রতিনিধিঃ
নতুন বইয়ের গন্ধে আনন্দ উল্লাসে, শিক্ষার্থীরা।
 সোমবার (১ জানুয়ারি ২৪) বিনামুল্যে সারা বাংলাদেশে বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তারই ধারাবাহিকতায় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল দশটায় বিনামুল্যে বই বিতরণ করা হয়েছে।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম সুন্দরবনের সরকারি বন সংরক্ষক এম, কে,এম ইকবাল হোছাইন চৌধুরী।
উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম, পুলিশিং কমিটির সভাপতি মোঃ আমজাদ হোসেন মোল‍্যা, বুড়িগোয়ালিনীর ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম,
বুড়িগোয়লিনি ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী সহ অত্র বিদ‍্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী।
 উপস্থিত ছিলেন বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অভিভাবক গণ।
এসময় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপস্থিত অতিথি গণ।
নতুন বই পেয়ে আনন্দ উল্লাস করে সকল ছাত্র-ছাত্রী।
 প্রধান অতিথির বক্তব্যে বলেন বাংলাদেশ সরকারের সহযোগিতায় সারা বাংলাদেশে এক সাথে বিনামুল্যে সকল শ্রেণির বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি সরকারের প্রতি আমারা।
বক্তব্য রাখেন দেদারুল আলম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম ও ইয়াছিনুল হক।

নতুন বছরের শুরুতেই বিনামুল্যে বিতরণ করা হলো নতুন বই আনন্দ উল্লাসে শিক্ষার্থীরা

 উপকূলীয় প্রতিনিধিঃ নতুন বইয়ের গন্ধে আনন্দ উল্লাসে, শিক্ষার্থীরা।  সোমবার (১ জানুয়ারি ২৪) বিনামুল্যে সারা বাংলাদেশে বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিস্তারিত....

মির্জাপুর এস কে পাইলট স্কুলের শিক্ষক সুমন সান্যাল কর্তৃক ছাত্র নির্যাতিত হয়েছে বলে অভিযোগ  উঠেছে

মির্জাপুর প্রতিনিধিঃ মির্জাপুরের এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমন সান্যাল দ্বারা নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের এক ছাত্র নির্যাতিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে । বুধবার ৪ অক্টোবর ২০২৩ ইং স্কুল বিস্তারিত....

শ্যামনগরে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের এমএল এসএস কিবরিয়াকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন

বুড়িগোয়ালিনী( শ্যামনগর) প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় অঞ্চলে অবস্থিত বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের কেয়ারটেকার কাম নাইটগার্ড গোলাম কিবরিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট রোববার সকাল বিস্তারিত....

গাবুরায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

গাবুরা( শ্যামনগর )প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় ডুমুরিয়া রাহে জান্নাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ আগস্ট বাদ জোহর ডুমুরিয়া বিস্তারিত....

শ্যামনগরে বিতর্ক প্রতিযোগিতায় রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ চ্যাম্পিয়ন

পিযুষ বাউলীয়া পিন্টু মুন্সীগঞ্জ ( শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজন ও রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক এবং রোটারি বিস্তারিত....

এসএসসিতে দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের শ্রেষ্ঠত্ব অর্জন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি বিপিন বিহারী মেমোরিয়াল পাবলিক ইন্সটিটিউশন এসএসসি পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শতবর্ষ পার করা শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতি বছর মুনাম অর্জন করে চলেছে। এবারের এসএসসি- ২০২৩ বিস্তারিত....

কালিগঞ্জে নলতা মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ ১০ দিন বন্ধের পর পুনরায় বিদ্যালয়ের কার্যক্রম শুরু

মাসুদ পারভেজ কালিগঞ্জ : কালিগঞ্জের ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ১০ দিন বন্ধ থাকার পরে পুনরায় (২৭ জুলাই) বৃহস্পতিবারে বিদ্যালয়ের কার্যক্রম কঠোর নিয়মের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে । সকাল বিস্তারিত....