সংবাদ শিরোনামঃ
কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরিঃ খোয়া গেছে মূল্যবান কাগজপত্র ও মালামাল  দুর্নীতি ও মাদকমুক্ত গড়ার ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যাক্ত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলমগীর হোসেন শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি, থানায় জিডি বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা তে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব বাঘ দিবস মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে 
গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত

গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল ১০ টায়“বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর” শীর্ষক একটি সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
 উপকূলীয় অঞ্চলের দুর্যোগ ঝুঁকি হ্রাস, টেকসই বেড়িবাঁধ ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় শক্তিশালী ও টেকসই বেড়িবাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নারীদের অভিজ্ঞতা, মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিতে হবে, কারণ দুর্যোগের সময় নারীরাই পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের গাবুরা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান, এবং ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য হোসনিয়ারা (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড), সবিনা খাতুন (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) এবং ফরিদা পারভীন (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড)।
সভায় বক্তারা উপকূলীয় এলাকার বেড়িবাঁধের বর্তমান অবস্থা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় মোকাবিলায় নারীদের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারীরা বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিনা খাতুন।
 সভাটি যৌথভাবে বাস্তবায়ন করেছে AFAD, ASDDW এবং BINDU Nari Unnayan Sangathan। কর্মসূচিটি অর্থায়ন করেছে Embassy of Sweden in Dhaka এবং UN Women।
সভা শেষে অংশগ্রহণকারীরা উপকূলীয় অঞ্চলের টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ব্যবস্থাপনায় নারীদের মতামত ও নেতৃত্বকে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *