সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত ধর্মপ্রাণ মানুষকে ‘ধর্মান্ধ ’ আখ্যা দেওয়ার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির শ্যামনগর উপজেলা পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক হলেন উপকূলীয় প্রেসক্লাবের সদস্য মোঃ জহিরুল ইসলাম সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি; অভিযান এখনো চলমান। শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে কাক, বাড়ছে পরিবেশগত উদ্বেগ
দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত

দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন : দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে এক সমাবেশ ও সচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকাল ৪টায় পারুলিয়া বাসষ্ট্যান্ড থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারী ও আগামী দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুল আলম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ও আগামী দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম ইমদাদুল হক, কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রুহুল আমিন ,উপজেলা যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামসহ দলীয় নেতাকর্মী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক সচেতনতার বিকল্প নেই। তারা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মাদক একজন মানুষের বিবেক, নৈতিকতা, স্বাস্থ্য ও কর্মক্ষমতা ধ্বংস করে দেয়। মাদকাসক্তি থেকে জন্ম নেয় পারিবারিক অশান্তি, অপরাধ, সহিংসতা, চুরি, ছিনতাই এবং নানা সামাজিক অবক্ষয়। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল হবে না। পরিবারকে সচেতন হতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোকে জনসচেতনতা বাড়াতে হবে এবং তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করেন, তাহলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। সুস্থ, নৈতিক ও আদর্শবান যুবসমাজ গড়ে তুলতে খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ড এবং মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *