সংবাদ শিরোনামঃ
দেবহাটায় গাঁজাসহ ১জন ও পরোয়ানাভুক্ত অপর ১ আসামী আটক দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত ধর্মপ্রাণ মানুষকে ‘ধর্মান্ধ ’ আখ্যা দেওয়ার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির শ্যামনগর উপজেলা পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক হলেন উপকূলীয় প্রেসক্লাবের সদস্য মোঃ জহিরুল ইসলাম সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি; অভিযান এখনো চলমান। শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)

দেবহাটার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটা উপজেলার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ই এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় স্কুল বিস্তারিত....

শ্যামনগর বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত বিস্তারিত....

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাবুরা ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি। শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা বিস্তারিত....

এম এ হালিম শ্যামনগর থেকে।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
ফলাফল প্রকাধশ অনুষ্ঠানে প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনর্চাজ ওহিদুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস, হাফেজ রেজাউল করিম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক ফায়সালা আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং শিক্ষার্থীদের এই সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার পর কৃতী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা জানানো হয়।
শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

এম এ হালিম শ্যামনগর থেকে। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে। ফলাফল প্রকাধশ অনুষ্ঠানে প্রধান শিক্ষক বিস্তারিত....

বুড়িগোয়ালিনী (শ্যামনগর)  প্রতিনিধি।
শ্যামনগর ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায়।ইউপি সদস্য মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান,বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান,  বিশিষ্ট সমাজসেবক আমজাদ হোসেন মোল্লা,
 মাস্টার আমানুল্লাহ বুলবুল,উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম,আবু সুফিয়ান ফয়সাল, মোল্লা জাহাঙ্গীর আলম।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষাই হলো জাতি গঠনের মূল ভিত। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন শ্রেণির মেধা তালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মুখে আনন্দ ও উৎসাহের ঝিলিক দেখা যায়। অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য একটি উৎসাহব্যঞ্জক ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

বুড়িগোয়ালিনী (শ্যামনগর)  প্রতিনিধি। শ্যামনগর ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার (২৮ ডিসেম্বর) সকাল বিস্তারিত....

বুড়িগোয়ালিনী( শ্যামনগর) প্রতিনিধি।
বুড়িগোয়ালিনী বাগেজান্নাত হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান–২০২৫ শনিবার সকাল ১০টায় মাদ্রাসার কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে।
মাস্টার মজিবর রহমান এর সভাপত্তিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, অত্র মাদ্রাসা”র ক্যাশিয়ার জি,এম দিদারুল আলম,সদস্য মোল্লা আমজাদ হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াত ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহ আল- মামুন, হাফেজ রফিকুল ইসলাম,উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, বুড়িগোয়ালিনী বাগেজান্নাত হাফেজিয়া মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র, ছাত্রীসহ অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলার মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। পরে কৃতী শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা ও মেধাবীদের উৎসাহ প্রদান করা হয়।
এ সময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, অনুষ্ঠান পরিচালনা করেন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন বুড়িগোয়ালিনী বাগেজান্নাত হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মোঃ রেজাউল করিম।

শ্যামনগর বুড়িগোয়ালিনী বাগেজান্নাত হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

বুড়িগোয়ালিনী( শ্যামনগর) প্রতিনিধি। বুড়িগোয়ালিনী বাগেজান্নাত হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান–২০২৫ শনিবার সকাল ১০টায় মাদ্রাসার কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। মাস্টার মজিবর রহমান এর সভাপত্তিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার কমানো এবং দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা ইয়ুথ ফর সুন্দরবন। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, পলিথিন ও প্লাস্টিক দূষণ শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই সমস্যা মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং তরুণদের নেতৃত্বে পরিবর্তনের সূচনা করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, এ্যাডঃ জাফরউল্লাহ ইব্রাহিম, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, এ্যাডঃ আব্দুস সাত্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলনা আকরাম হুসাইন, মিশন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ প্রমুখ। এখানে প্লাস্টিক পলিথিন দুষণ রোধে করণীয়সহ সুন্দরবন রক্ষা, পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জনসচেতনতা বাড়াতে স্থানীয় সমস্যা, করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, ধর্মীয় নেতা, পুরোহিত, এনজিও প্রতিনিধি ও ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যবৃন্দ।

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার কমানো এবং দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে বিদ্যালয় চত্বর থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকল শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ও শতাধিক অভিভাবক অংশ নেয় এবং তারা ব্যানার হাতে দাঁড়িয়ে বদলির আদেশ প্রত্যাহারের জোর দাবি জানায়।শিক্ষার্থীদের দাবি, আল-আমিন স্যার একজন সদাচারী, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক। তার বদলিতে শিক্ষার্থীদের মানসিকভাবে আঘাত লেগেছে। স্যারের আন্তরিকতা ও পাঠদানের দক্ষতায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হয়েছে। একজন শিক্ষার্থী বলেন, স্যার আমাদের খুব ভালোবাসেন, আমাদের পড়ালেখায় যত্ন নেন। আমরা চাই তিনি এখানে থাকুন।অভিভাবকরা বলেন বিদ্যালয়ে শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে আল-আমিন স্যারের ভূমিকা অনস্বীকার্য। এমন আদর্শ শিক্ষকের বদলি সত্যিই অযৌক্তিক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বদলির আদেশ প্রত্যাহারের আহ্বান জানান।

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকালে বিদ্যালয় চত্বর থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক বিস্তারিত....

হাফিজুর রহমান শিমু

কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫– ২০২৬ শিক্ষাবর্ষের জন্য স্লিপ প্রণয়ন টিম গঠন করা হয়েছে। এতে অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন পিটিএ মনোনীত সদস্য সাংবাদিক ফজলুল হক। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। স্লিপ প্রণয়ন টিমের অন্যান্যরা হলেন, সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গারানী সরকার, এসএমসির মনোনীত সদস্য সহকারী শিক্ষক কণিকা সরকার, সর্বোচ্চ অনুদানকারী ও শিক্ষা–অনুরাগী সদস্য রিক্তা খানম, নারী শিক্ষা অফিস মনোনীত সদস্য সচিব হিসেবে মনোনীত সহকারী শিক্ষক নাজমুন্নাহার,সভায় বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের টেকসই উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে স্লিপ টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিভাবক ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে বলেও উল্লেখ করেন তারা। সভায় উপস্থিতরা জানান, স্লিপ টিমের সম্মিলিত উদ্যোগে আগামী শিক্ষাবর্ষে একাডেমিক কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এসব খাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

কালিগঞ্জে এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপ টিমে অভিভাবক নির্বাচিত ফজলুল হক

হাফিজুর রহমান শিমু কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫– ২০২৬ শিক্ষাবর্ষের জন্য স্লিপ প্রণয়ন টিম গঠন করা হয়েছে। এতে অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন বিস্তারিত....