সংবাদ শিরোনামঃ
মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয় শ্যামনগর গাবুরার কাজীর বিরুদ্ধে ভুয়া বিবাহ নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে নিবন্ধন নিয়ে নতুন বিতর্ক সুন্দরবন বন্ধ, নাকি খোলা? বন বিভাগের ভূমিকা নিয়ে সচেতন মহলের প্রশ্ন শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২

বুড়িগোয়ালিনী( শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় ডে-নাইট ফুটবল খেলা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ৭১নং বুড়িগোয়ালিনী সরকারি ফরেস্ট প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত এই খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।

খেলা শুরুর আগেই মাঠে জড়ো হতে থাকে এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ। আলো-ঝলমলে পরিবেশে শুরু হওয়া এ ডে-নাইট ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় মোট আটটি দল। খেলার প্রতিটি মুহূর্তে ছিল উত্তেজনা, দর্শকদের করতালি আর শোরগোল।
উক্ত ডে নাইট ফুটবল টুর্নামেন্টে উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুল ইসলাম হাবিব,
বুড়িগোয়ালিনী ৮নং ওয়ার্ড বিএনপি”র সাধারণ সম্পাদক আবু হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে আয়োজক কমিটি জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে তাদের এই আয়োজন। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা মত প্রকাশ করেন।
খেলায় উপজেলার আটুলিয়া ফুটবল একাদশ কে টাইব্রেকারের মাধ্যমে গাবুরা ডুমুরিয়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ রেফারী অ্যাসোসিয়েশনের সদস্য জাহাঙ্গীর কবির,
ধারাভাষ্য ছিলেন সাতক্ষীরা জেলা ভাষ্যকার ফরামের সদস্য রবিউল ইসলাম শিবলু ও নাজিম উদ্দিন রনি।
স্থানীয় ক্রীড়াবিদ, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে পুরো আয়োজনকে সফল করে তোলেন।

উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে ৮ দলীয় ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বুড়িগোয়ালিনী( শ্যামনগর) প্রতিনিধি। শ্যামনগর উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় ডে-নাইট ফুটবল খেলা। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ৭১নং বুড়িগোয়ালিনী সরকারি ফরেস্ট প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত এই খেলাকে ঘিরে স্থানীয়দের বিস্তারিত....

এম এ হালিম শ্যামনগর থেকে ঃ
গাবুরা মার্টেলো মহোউৎসব ২০২৫ আট দলীয় ফুটবল একাদশের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গাবুরা জি, এল, এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে, সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেলে।
ইউপি সদস্য এমাম হাসান এর সভাপত্তিতে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার পি,বি, আই সাতক্ষীরা রেজাউল হোসাইন রেজা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজাক, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি ইয়াসিন আরাফাতসহ অতিথি গণ।
সেমিফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে তার এক দিকে ছিল সুর্যোদয় ক্রীড়াচক্র ফুটবল একাদশ অপর দিকে ছিল খুলনাস্ত এসএম বি ফুটবল একাদশ, উক্ত সেমিফাইনাল খেলায় খুলনাস্ত ফুটবল একাদশ কে ২/১ গোলে সুর্যোদয় ক্রীড়াচক্র ফুটবল একাদশ জয়লাভ করে, খেলাটি পরিচালনা করেন

শ্যামনগর গাবুরা মার্টেলো মহোউৎসব ২০২৫ আট দলীয় ফুটবল একাদশের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

এম এ হালিম শ্যামনগর থেকে ঃ গাবুরা মার্টেলো মহোউৎসব ২০২৫ আট দলীয় ফুটবল একাদশের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গাবুরা জি, এল, এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে, সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেলে। বিস্তারিত....

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি।
বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বুড়িগোয়ালিনী বালু মাঠে এই খেলাধুলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জিএম আব্দুর রউফ ও রবিউল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, এবং বাসিক ফুটবল একাডেমির পরিচালক মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন দলের খেলোয়াড় ও তরুণ সমাজ অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, এই ধরনের খেলাধুলা তরুণদের সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।

বুড়িগোয়ালিনীতে ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের খেলাধুলার আয়োজন

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি। বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বুড়িগোয়ালিনী বালু মাঠে এই খেলাধুলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বিস্তারিত....

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠে গ্রামীণ খেলাধুলার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় খেলা হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে স্থানীয় ক্রীড়া প্রেমীদের উৎসাহে মুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

খেলার শুরু থেকেই মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দুই দলের খেলোয়াড়দের চমৎকার কৌশল ও দ্রুত গতির খেলা দর্শকদের মুগ্ধ করে তোলে। খেলার প্রতিটি মুহূর্তে উল্লাসে ফেটে পড়ে মাঠ ও আশপাশের এলাকা।

স্থানীয় ক্রীড়া সংগঠক ও সামাজিক নেতৃবৃন্দ জানান, গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলা পুনরুজ্জীবিত করতেই এ আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা জানান।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সভাপতি। উপস্থিত অতিথিরা বলেন, হাডুডু শুধু খেলা নয় এটি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক, যা প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখা প্রয়োজন।

কালিগঞ্জের চাঁচাই ফুটবল মাঠে ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা

মাসুদ পারভেজ কালিগঞ্জঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠে গ্রামীণ খেলাধুলার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় খেলা হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে স্থানীয় ক্রীড়া প্রেমীদের বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীর তরুণ প্রজন্মকে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জরা হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রবিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক অনুজা মন্ডলের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস. এম. আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল আহমেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমুখ। উপজেলায় পৃথক পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান ও  ৩২টি ক্লাব সংগঠনের কাছে ফুটবল, ক্রিকেট সেট সরঞ্জাম, ক্রীড়া সামগ্রী বিতরণ ও জাতীয় ধারাভাষ্যকর ইসমাইল হোসেন মিলনকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। এ সময়ে ক্রিড়া সংস্থার  কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, ক্লাব প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

হাফিজুর রহমান শিমুলঃ মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীর তরুণ প্রজন্মকে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ জরা হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও বিস্তারিত....

উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর) প্রতিনিধিঃ
শ‍্যামনগর বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডিমের খেলোয়ার সাথী মুন্ডা বুধবার (২৮ ফেব্রুয়ারি ) সকাল দশটায় বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলোয়ার হয়ে নেপালে গেছেন।
বাংলাদেশের হয়ে ৯ নং জার্সি গায়ে নেপালের বিপক্ষে মাঝ মাঠে ফুটবল গড়াবেন সাথী মুন্ডা।
সাথী মোন্ডার ফুটবল কোর্স নীলডুমুর বেসিক ফুটবল একাডেমির পরিচালক মাসুম বিল্লার কাছে জানতে চাইলে,
 মাসুম বিল্লাহ বলেন বহুদিনের স্বপ্ন ছিল ফুটবল একাডেমি তৈরি করে দেশ-বিদেশের মাঠে আমাদের একাডেমীর প্লেয়ারাই খেলবে, ঠিক তেমনি আজ আমার আশা পূরণ হয়েছে শ্যামনগর বুড়িগোয়ালিনী দাঁতিনা খালী আদি বাসী(মুন্ডা) গ্রামের প্রদীপ মুন্ডার মেয়ে সাথী মুন্ডা দেশের গোন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের ন‍্যাশনাল টিমের ৯নং জার্সি পরে মাঝ মাঠে খেলবেন সে।
এবিষয়ে সাথীর বাবা প্রদীপ মুন্ডার কাছে জানতে চাইলে প্রদীপ বলেন ছোট বেলা থেকে সাথীর ফুটবল খেলতে খুবই ইচ্ছে ছিল।
তাই আমি খেয়ে না খেয়ে আমার মেয়েকে ফুটবল খেলতে সহযোগিতা করে আসছি।
 বেসিক এ‍কাডিমের হয়ে বিভিন্ন মাঠে ফুটবল খেলেছে সাথী, তবে বাংলাদেশ ন‍্যাশনাল টিমে চান্স পাওয়ার পরে আজ দেশ পেরিয়ে বিদেশের মাটিতে খেলবে আমার মেয়ে এটা শুনে আমি খুবই খুশি হয়েছি।
প্রদীপ মুন্ডা দেশের সকল মানুষের কাছে মেয়ে সাথীর জন‍্য দোয়া ও আর্শিবাদ চেয়েছেন।

অনুধ্য ১৬ বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের হয়ে খেলবেন নেপালের বিপক্ষে শ‍্যামনগরের সাথী মুন্ডা

উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর) প্রতিনিধিঃ শ‍্যামনগর বুড়িগোয়ালিনী বেসিক ফুটবল একাডিমের খেলোয়ার সাথী মুন্ডা বুধবার (২৮ ফেব্রুয়ারি ) সকাল দশটায় বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলোয়ার হয়ে নেপালে গেছেন। বাংলাদেশের হয়ে ৯ নং জার্সি গায়ে বিস্তারিত....

এম এম আব্দুল্লাহ আল মামুন: ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া ক্রিকেট (বালিকা) প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন হয়েছে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বৃহস্পতিবার জেলা পর্যায়ে আন্তঃউপজেলা প্রতিযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে ক্রিকেটে ৯ উইকেটে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা পর্যায়ে শ্যামনগর সদরের নকিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে ৯ উইকেটে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছিল বিদ্যালয়টি।

ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্রিকেটে জেলা চ্যাম্পিন হওয়ায় সকল খেলোয়াড়, প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ মিস্ত্রী, ক্রীড়া শিক্ষক জিলহাজ্ব রহমান, নাসির উদ্দীন, মিজানুর রহমানসহ সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এসএমসি সদস্যদের বেসরকারি উন্নয়ন সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ড. এম এম জাহিদ হাসান ও সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান।

শ্যামনগরের ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্রিকেটে জেলা চ্যাম্পিয়ন

এম এম আব্দুল্লাহ আল মামুন: ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া ক্রিকেট (বালিকা) প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন হয়েছে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বৃহস্পতিবার জেলা বিস্তারিত....

শ‍্যামনগরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রমিলা প্রীতি ফুটবল খেলা ২০২৩ 

বুড়িগোয়ালিনী (শ‍্যামনগর) প্রতিনিধিঃ শ‍্যামনগর বুড়িগোয়ালিনী আড়পাঙ্গাশিয়া এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বিকেল চার টায় আড়পাঙ্গাশিয়া ম‍াধ‍্যমিক বিদ‍্যালয়ের মাঠে প্রমীলা ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা রসুলপুর নারী ফুটবল একাদশ ও বুড়িগোয়ালিনী বিস্তারিত....

টাউনশ্রীপুরে বাল্যবিবাহ প্রতিরোধে ফুটবল টুর্নামেন্ট

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বাল্যাবিবাহ সচেতনতায় ছাত্রীদের অংশগ্রহনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিদ্যালয়ের মাঠে ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা বিস্তারিত....

১৬ দলীয় আন্ত:ইউনিয়ন “অমর স্মৃতি প্রিমিয়ার মিনি-বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

গাবুরা (শ‍্যামনগর) প্রতিনিধিঃ শ‍্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা চকবারা অমর স্মৃতি সংঘ আয়োজিত এবং সোশ্যাল ব্রাইট ফাউন্ডেশন কতৃক পরিচালিত মাসব্যাপী ১৬ দলীয় আন্ত:ইউনিয়ন “অমর স্মৃতি প্রিমিয়ার মিনি-বার ফুটবল টুর্নামেন্ট” –২০২৩,সিজন–৫ বিস্তারিত....