সংবাদ শিরোনামঃ
কয়রায় ভাগবা এইচ,বি, মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নয়নের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ  কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপি কার্যালয়ে বোমা হামলায় আতঙ্কিত এলাকাবাসী, পুলিশি তদন্ত চলমান দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন  সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৫ সেপ্টেম্বর,সভাপতি পদে সামিউল আজম ইমাম মনিরকে বিজয়ী করার আহ্বান গাবুরায় বিদ্যুৎ সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা লো ভোল্টেজ, লোডশেডিং, বিল জটিলতা ও মিটার পেতে হয়রানি নিয়ে গ্রাহকদের অভিযোগ কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকো কোঃ ডেলিভারিম্যান আবু রায়হান নিহত সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন মাংস ব্যবসায়ী আটক কালিগঞ্জের কৃষ্ণনগরে আরাফাত রহমান কোকো’র স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টে পিডিকে মিতালী সংঘ চ্যাম্পিয়ন  
কালিগঞ্জের কৃষ্ণনগরে আরাফাত রহমান কোকো’র স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টে পিডিকে মিতালী সংঘ চ্যাম্পিয়ন  

কালিগঞ্জের কৃষ্ণনগরে আরাফাত রহমান কোকো’র স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টে পিডিকে মিতালী সংঘ চ্যাম্পিয়ন  

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র স্মরণে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট-২৬) বিকেল ৪টায় কৃষ্ণনগরের কিষান মজদুর ইউনাইটেড একাডেমি ফুটবল মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচে খেলায় মুখোমুখি হয় কদমতলা পিডিকে মিতালী সংঘ ও শ্যামনগর ফুটবল একাডেমি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্ট। কালিগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য ও খেলার উদ্বোধন করেণ সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, সদস্য সচিব আশেক এলাহী মুন্না, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্লাহ বাহার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম আফজাল হোসেন, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি মিলন শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহবায়ক শফিউল আলম মিলন, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম ও আইয়ুব আলী গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টেে পিডিকে মিতালী সংঘ ১-০ গোলে শ্যামনগর ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *