সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
শ্যামনগর উপকূলে খোসালখালী খাল উন্মুক্ত ও পুনঃজীবনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

শ্যামনগর উপকূলে খোসালখালী খাল উন্মুক্ত ও পুনঃজীবনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সরকার আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বড়কুপোটে খোসালখালী খাল উন্মুক্ত ও পুনঃজীবনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় শত শত নারী পুরুষ।

স্থানীয় এলাকাবাসী ও সিডিও ইযুথ টিমের শিক্ষার্থী ও যুবারা এই কর্মসূচির আয়োজন করে। রবিবার বিকেলে খালখেকোদের দস্যুতায় মৃতপ্রায় খালটির পুনঃজীবন ও উন্মুক্ত করার দাবি জানিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সমাবেশ ও মানববন্ধন করে স্থানীয়রা।

বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ মালি সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি বলেন, এই খাস খালটি খালখেকোরা ইজারা নিয়ে জীবন্ত খালকে মেরে ফেলেছে। কোথাও কোথাও খালটিকে গর্ত বা ডোবা মনে হবে নতুন মানুষদের কাছে। আবার অনেক জায়গা দখল হয়ে প্রায় বসতিও বানানোর চেষ্টা চলছে। যার ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। সাধারণ মানুষ পড়ে ভোগান্তিতে। এ অবস্থায় খালটিকে উন্মুক্ত একইসাথে পুণঃজীবনের জন্য দৃশ্যমান খননের কোন বিকল্প নেই।

বক্তব্য রাখেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সিএনআরএস এর প্রকল্প কর্মকর্তা নাজিম উদ্দীন আহমেদ, মাসুম বিল্লাহ, দীপক মিস্ত্রি, সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাফিজ, আনিসুর রহমান মিলন, সুলতান গাজী, আব্দুল খালেক গাজী, নাসির উদ্দীন প্রমুখ।

পরিবেশকর্মী ও সিডিও’র নির্বাহী পরিচালক গাজী ইমরান বলেন. খালটিকে উন্মুক্ত একইসাথে পুণঃজীবনের জন্য দৃশ্যমান খননের জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। তা না হলে এলাকার প্রাণবৈচিত্র্য ধ্বংস হবে। সাধারণ মানুষ বিক্ষুব্ধ হবে এলাকায় পরিবেশ রক্ষার আন্দোলন ছড়িয়ে পড়বে।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসনের পক্ষে আরডিসি মো. আরিফুর রহমান, উপজেলা সার্ভেয়ার সজল হোসেন, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন। এসময় আরডিসি উভয় পক্ষের বক্তব্য লিপিবদ্ধ করেন এবং আগামী ২ কর্মদিবসের মধ্যে উভয় পক্ষের সকল কাগজপত্র উপস্থাপন করতে বলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *