সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগে সহকারী শিক্ষীকা সহ ৩জনকে আইনি নোটিশ

বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগে সহকারী শিক্ষীকা সহ ৩জনকে আইনি নোটিশ

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ২৮ নং আলতিবুরুজ বাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা মনোয়ারা বেগম ওরফে সেতারা ও তার ছোট বোন জাহানা বেগম এবং ভগ্নিপতি নুরুজ্জামান মোল্লাকে আইনী নোটিশ পাঠানো হয়েছে।

গত ৩১ অক্টোবর বাগেরহাট জেলার সাবেক জেলা রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ফজলার রহমান এর পক্ষে এই লিগ্যাল নোটিশ পাঠান বাগেরহাট জজ কোর্টের আইনজীবী মোঃ অহিদুজ্জামান (বাবলু)।

ওই দিনই রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশটি পাঠানো হয় বলে নিশ্চিত করেন বাগেরহাট সাবেক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলার রহমান।

নোটিশে আইনজীবী উল্লেখ করেন,
গত ইং ২৫ অক্টোবর ২০২৩ ইং তারিখে অনলাইনসহ কিছু প্রচলিত দৈনিক পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য/সংবাদ প্রচার করেছেন এবং দীর্ঘদিন যাবৎ আমার মোয়াক্কেলের ব্যাপারে জনসম্মুখে বা লোকমুখে বিভিন্ন কুৎসা প্রচারের মাধ্যমে হেয় প্রতিপন্ন করায় সমাজে তাহার অবস্থান ও মান সম্মান ক্ষুন্ন হওয়ায় তাহার আত্মীয় স্বজন ও প্রতিবেশিসহ বন্ধু বান্ধবদের সহিত স্বাভাবিক ভাবে মেলামেশা করিতে পারেন না এবং চরম মানসিক ভাবে বিকার গ্রন্থ হইতেছেন। অথচ আপনাদের দ্বারা যে ত্রুটিপূর্ণ কুটুক্তি বক্তব্য প্রদান করিয়াছেন, যাহা মানহানীকর বক্তব্য বটে।

আইনজীবী মোঃ অহিদুজ্জামান (বাবলু) বলেন,
আমার মক্কেল বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলার রহমানের মানহানি জনিত কারণে কমপক্ষে ৫০ (পঞ্চাশ ) লক্ষ টাকা ক্ষতি হইয়াছে। যাহা আপনারা আগামী ৩০ দিনের মধ্যে আমার মক্কেলকে পরিশোধ করিয়া রশিদ লইবেন মর্মে, অনুরোধ করা হল। অন্যথায় আমার মক্কেল ওই মানহানির জন্য বাংলাদেশের প্রচলিত আইন মতে ফৌজদারী ও দেওয়ানি সহ অর্থ ঋণ আদালতে প্রতিকার লইতে বাধ্য থাকিবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *