সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
শ‍্যামনগর ভামিয়া পাঁচ ব‍্যান্ড কলগেট ভেঙ্গে যেকোন সময়ে প্লাবিত হতে পারে কয়েকটি এলাকা 

শ‍্যামনগর ভামিয়া পাঁচ ব‍্যান্ড কলগেট ভেঙ্গে যেকোন সময়ে প্লাবিত হতে পারে কয়েকটি এলাকা 

 উপকূলীয় অঞ্চল(শ‍্যামনগর)প্রতিনিধিঃ
 শ‍্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়ার পাঁচ ব‍্যান্ড‍ গেটের মধ্য স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে, শুক্রবার (১ ডিসেম্বর ২০২৩ ) সকালে হটাৎ ভেঙে পড়েতে দেখেন পথচারীরা।
স্থানীরা বলেন বহুদিনের এ কলগেট টি সংস্কার না করায় প্রতিবছর এমন ভাবে ধ্বসে পড়ে। তবে পানি কিষ্কাশন বন্ধ না করলে কয়েকটি এলাকা নদীর পানিতে প্লাবিত হয়ে যাবে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
 এবিষয়ে সাবেক জেলা পরিষদের সদস্য ডালিম ঘরামীর কাছে জানতে চাইলে তিনি বলেন বেশ কিছু দিন হয়েছে ভামিয়ার পাঁচ ব‍্যান্ডের গেট টির মাঝ বরাবর ভেঙে গিয়েছে, দ্রুত মেরামত করা না হলে যে কোন মূহুর্তে প্লাবিত হতে পারে নদীর পানিতে বুড়িগোয়ালিনীর কয়েকটি গ্রাম।
কলগেট ভেঙে যাওয়া বিষয়ে ভামিয়া গ্রামের পরিমলের স্ত্রীর কাছে জানাতে চাইলে তিনি বলেন। শুক্রবার সকালে হটাৎ করে গেটের মধ্য ভাগে ভাঙন দেখতে পেয়ে আমারা বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান আব্দুর রউফ কে জানানো হলে সাথে সাথে এখানে এসে গেটটি সংস্কার করা হবে বলে আশ্বস্ত করেন আমাদের।
ভামিয়া গ্রামের হরিদাস বিশ্বাস বলেন ভামিয়ার কারিতাসের পাঁচ ফোকড় কলগেট ভেঙে গেলে হাজার বিঘা মৎস্য ঘের সহ কৃষি ফসল ভেসে যাবে।
 বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যানের কাছে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, শুক্রবার সকালে ভামিয়া পাঁচ ব‍্যান্ড গেটের মধ্য স্থান থেকে ঢসে পড়েছে খবর পেয়ে আমি সহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের সাথে নিয়ে সেখানে পৌঁছেয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ- সহকারী প্রকৌশলীর কাছে ফোন দিয়ে বললে পানি উন্নয়ন বোর্ড ব‍্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
এবিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ- সহকারী প্রকৌশলীর কাছে জানাতে চাইলে তিনি বলেন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে বিষয়টি জানায়েছেন,পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে গেট টি বন্ধ করে দেওয়া হবে দ্রুত বলে তিনি জানান প্রতিবেদক কে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *