সংবাদ শিরোনামঃ
দেবহাটা থেকে ১ হাজার ৩৫ বোতল ভারতীয় কোরেক্সসহ আটক-১ দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল বেঞ্চ বিতরন গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার রহমানের গণসংযোগ অনুষ্ঠিত খুলনার কয়রা উপজেলার খলিলুর রহমার সানার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  কালিগঞ্জের পল্লীতে মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ বুড়িগোয়ালিনী ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সিয়ামের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শ্যামনগর গাবুরায় প্রাথমিক দলের ১০০০ সদস্যকে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ সঞ্জিব সরকার হত্যা: এজাহার নামীয় আসামী ৪ জনের মধ্যে আটক ১জন  বুড়িগোয়ালিনী ছাত্রদলের উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, যৌতুকের চাপ ও মানসিক নির্যাতনের অভিযোগ: তরুণীর আ*ত্মহ*ত্যা, স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
বিজয়া দশমীতে দশ হাজার ফলজ গাছের চারা বিতরণ 

বিজয়া দশমীতে দশ হাজার ফলজ গাছের চারা বিতরণ 

বাবলু জোয়ারদার বুড়িগোয়ালিনী থেকেঃ

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেবী দুর্গার বরনের মধ্যে দিয়ে,স্থানীয়দের আয়োজনে,হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতে খোলপেটুয়া নদীতে বাহারি সাজে সজ্জিত ইঞ্জিন চালিত ছোট-বড় নৌকায় দর্শনার্থীদের মাঝে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় ১০ হাজার ফলজ গাছের চারা বিতরণ করে ঝাপা সংগ্রামী যুব ফাউন্ডেশন।

সংগ্রামী যুব ফাউন্ডেশনের উদ্যোগে এই এলাকায় জলবায়ু পরিবর্তনের কারনে ক্ষতিগ্রস্থ মানুষের জীবন জীবিকা উন্নয়ন জলবায়ুর পরিবর্তনের কারণে এই এলাকায় লবনাক্ততার পরিমান দিনদিন বেড়েই চলেছে। দিন যত যাচ্ছে বাংলাদেশের মধ্যে উপকুলীয় অঞ্চলের জীবন জীবিকা ততটা ঝুঁকির মধ্যে পড়ছে। আর্থিক,সামাজিক দুরাবস্থার কারনে উপকুলীয় এলাকায় মানুষের জীবনকে ঝুঁকিপূর্ন করে তুলছে। নদীর বাঁধভাঙন, লবনাক্ততা বৃদ্ধির ফলে মানুষের সম্পদের পরিমান কমে যাচ্ছে ফলে তাদের মধ্যে নানা ধরনের দ্বন্দ সংঘাতের ঝুঁকি আরও বেড়ে গিয়ে সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হতে পারে। এর পাশাপশি পরিবেশের ক্ষতির কারনে প্রাকৃতিক সম্পদের উপর সরাসরি নির্ভরশীল জনগোষ্ঠীর জীবন জীবিকা যেমন কৃষি, মৎস্য বনজ সম্পদ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের উপর মানুষের জীবনকে ঝুঁকিপূর্ন করে দিতে পারে।

ব্যতিক্রমী এই উদ্যোগের সাথে সংহতি প্রকাশ করেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলার ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান (সাঈদ)বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ভবতোষ কুমার মন্ডল, জেলা পরিষদের সাবেক সদস্য ডালিম ঘরামী,বুড়িগোয়ালিনী প্যানেল চেয়ারম্যান জি, এম, আব্দুর রউফ ও সাংবাদিক গণ।

বুড়িগোয়ালিনী,গাবুরা,আটুলিয়া, পদ্মপুকুর ইউনিয়নের দুর্গা প্রতিমা নিয়ে মিলিত হয় খোলপেটুয়া নদীতে। ইঞ্জিন চালিত নৌকায় পরিক্রমার পালা শেষ করে সূর্যাস্তের আগেই দশমীতে দশের গাছ বিতরণ ও বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয় বিজয়া দশমী।

সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য শাান্তির বানী প্রচারের মাধ্যমে উপকূল সুরক্ষায় দশমীতে বিতরণ করা এই গাছ গুলো আমাদের দশের গাছ হয়ে সবাইকে সুরক্ষিত রাখবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *