সংবাদ শিরোনামঃ
কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার
শ্যামনগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন লেনিন

শ্যামনগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন লেনিন

আল-হুদা মালী নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে সহস্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রা করেন। সাতক্ষীরা-০৪ সংসদীয় আসনে পূজা মন্ডপ পরিদর্শন করলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী লেনিন।

২২ অক্টোবর রবিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজায় শুভেচ্ছা বিনিময় করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আবারও নৌকায় ভোট চেয়ে, সাতক্ষীরা -০৪ সংসদীয় আসনের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশাী জি এম শফিউল আযম (লেনিন)।

পরিদর্শনকালে লেনিন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ তার স্বপ্ন পূরণে জননেত্রী শেখ সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সব সময় বদ্ধ পরিকর, এখানে সকলে যার যার ধর্ম নির্ভয়ে পালন করবেন। ৭১ সালে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা ও কাঁধে কাঁধ মিলিয়ে বজায় রেখে আগামী প্রজন্মের স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে আবারও নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন জননেত্রী শেখ হাসিনা যাহার মনোনয়ন দিবে আমরা তার পক্ষে কাজ করবো এবং আপনারা নৌকায় ভোট দিয়ে সংসদীয় আসন জননেত্রী শেখ হাসিনা কে উপহার দিবেন।

এ-সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম বাদশাহ আলম, আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বাবু ডালিম কুমার ঘরামী, আওয়ামী লীগ নেতা, মো: খোকন, আটুলীয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, বাবু গৌতম কুমার মন্ডল, মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবু সাবুর আলী মন্ডল

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আল মামুন লিটন। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আওয়ামী লীগ নেতা গাজী সাঈদুল আলম। গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আব্দুল মান্নান খোকা, সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *