সংবাদ শিরোনামঃ
বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন সহকারী কমিশনার মাইনুল ইসলাম খানকে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন: ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন—
দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

দেবহাটায় খামার থেকে ৬৫০ মুরগি লুটের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মামুনঃ
দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় আছাফুর রহমান (৫৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আছাফুর রহমান কদমখালী গ্রামের কফিল উদ্দীনের ছেলে। এবং মামলার এজাহারের ২নং আসামি আবু সুফিয়ানের পিতা।দেবহাটা থানা পুলিশ জানায়, এসআই মো. ইব্রাহিম মোল্ল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আছাফুর রহমানকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দেবহাটা উপজেলার কদমখালী-শশাডাঙ্গা এলাকায় একটি পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের মুখে খামারের মালিকের স্বজনদের জিম্মি করে প্রায় ৬৫০টি সোনালি মুরগি, মুরগির খাবার, ব্যাটারি, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা।এ ঘটনায় কদমখালির বাসিন্দা ও খামারি আনছার আলী বিশ্বাস দেবহাটা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে কয়েক জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। পরে এঘটনা তদন্ত করে সত্যতা পেয়ে উক্ত আসামীকে আটক করে পুলিশ।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *