সংবাদ শিরোনামঃ
কয়রায় এসআরবি-৬ এর অভিযানে দুজন গ্রেপ্তার দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে কালিগঞ্জে বিএনপির মশাল মিছিল অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন ইউএনও কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত 
সুন্দরবনে বন বিভাগের অভিযান, ১৭ বস্তা শুটকি জব্দ

সুন্দরবনে বন বিভাগের অভিযান, ১৭ বস্তা শুটকি জব্দ

কয়রা(খুলনা) প্রতিনিধিঃ

সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের অধিনস্থ ভদ্রা টহল ফাঁড়ির সদস্যরা পশুর নদীতে অভিযান চালিয়ে ১৭ বস্তা অবৈধ শুটকি চিংড়ি সহ ২ টি নৌকা জব্দ করেছে। এ সময় নৌকায় থেকে ২ বোতল ভারতীয় নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে শুটকি চিংড়ি মাছ পাচারকারীরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেনের নির্দেশনায় ও খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক( এসিএফ) এজেডএম হাছানুর রহমানের সার্বিক তত্বাবধানে ভদ্রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে এ সকল অবৈধ শুটকি চিংড়ি সহ নৌকা জব্দ করা হয়েছে। কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। সুন্দরবেনর সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *