সংবাদ শিরোনামঃ
দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত ধর্মপ্রাণ মানুষকে ‘ধর্মান্ধ ’ আখ্যা দেওয়ার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির শ্যামনগর উপজেলা পর্যবেক্ষক ও তথ্য সমন্বয়ক হলেন উপকূলীয় প্রেসক্লাবের সদস্য মোঃ জহিরুল ইসলাম সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি; অভিযান এখনো চলমান। শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ গাবুরায় বেড়িবাঁধের স্থিতিস্থাপকতায় মহিলাদের কণ্ঠস্বর: সম্প্রদায় পরামর্শ সভা অনুষ্ঠিত ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে কাক, বাড়ছে পরিবেশগত উদ্বেগ
জাতীয় শোক দিবস পালনে কালিগঞ্জে প্রস্তুতি সভা

জাতীয় শোক দিবস পালনে কালিগঞ্জে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদকঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে ‘‘জাতীয় শোক দিবস’’ পালন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আজহার আলী, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, নির্বাচন অফিসার অনুজ গাইন, থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এবাদ আলী, সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হামিদ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, উপজেলা সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের সদস্য ফজলুল হক, রিপোর্টার্স ক্লাবের সদস্য হাবিবুল্লাহ বাহার প্রমুখ। সভায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *