সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
মোংলায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে মিঠাখালি একাদশ চ্যাম্পিয়ন

মোংলায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে মিঠাখালি একাদশ চ্যাম্পিয়ন

বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলায় চিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মিঠাখালি একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার (৮ জুলাই) বিকেলে জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ফুটবলের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হন মিঠাখালি ফুটবল একাদশ বনাম সুন্দরবন ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলায় কোন পক্ষই গোল করতে না পারায় ম্যাচ রেফারি ট্রাইব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি করে। ট্রাইব্রেকারে মিঠাখালি ফুটবল একাদশ ৩-২ গোলের ব্যবধানে সুন্দরবন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পরে আয়োজক কমিটির সভাপতি ও চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপদের মাঝে প্রধান অতিথি হিসেবে ট্রপি তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *