সংবাদ শিরোনামঃ
কয়রায় এসআরবি-৬ এর অভিযানে দুজন গ্রেপ্তার দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে কালিগঞ্জে বিএনপির মশাল মিছিল অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন ইউএনও কালিগঞ্জ উপজেলা ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত 
সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে চিংড় মাছ পাচারকালে ২ জন গ্রেফতার

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে চিংড় মাছ পাচারকালে ২ জন গ্রেফতার

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিন্থ শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির সদস্যরা ও কমিউনিটি পেট্রোলিং গ্রূফ (সিপিজি) এর যৌথ অভিযানে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১১০ কেজি অবৈধ চিংড়ি মাছ পাচারকালে ২ জনকে গ্রেফতার করেছে । এ সময় তাদের নিকট থেকে ২ টি মোটরসাইকেল জব্দ করা হয়। জানা গেছে গতকাল ২৫ জুন সকাল ৭ টার দিকে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাববুনিয়া এলাকা হতে এ সকল অবৈধ চিংড়ি মাছ, মোটরসাইকেল সহ ২ জনকে আটক করে। আটককৃতরা হলেন উপজেলার জোড়শিং গ্রামের আলী বকস গাজীর পুত্র সুজাউদ্দিন (৩৫) ও সিরাজুল মোড়লের পুত্র জোবায়ের মোড়ল (২৩)। অভিযানকালে উপস্থিত ছিলেন শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির স্টাফ শিকদার মোস্তাফিজুর রহমান, অদুত মোল্যা ও আবেদুল ইসলাম।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *