সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বস্তাসহ চাল না দেওয়ার অভিযোগ শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ দেবহাটায় ইয়াবাসহ ৩ জন গ্রেফতার  দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন  শ্যামনগরে ফেসবুকে ছড়ানো ভিডিওকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে চম্পা মল্লিকের সংবাদ সম্মেলন নুরনগরে গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃ+ত্যুর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত
শ্যামনগর জনবল সংকটে বন্ধ রয়েছে আটুলিয়া-পাখিমারা ফেরি

শ্যামনগর জনবল সংকটে বন্ধ রয়েছে আটুলিয়া-পাখিমারা ফেরি

 আব্দুল হালিম নিজস্ব প্রতিনিধিঃ
গত (৩ জুলাই ২০২২) প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নওয়াবেঁকী-পাখিমারা ফেরি সার্ভিস উদ্বোধন করেছিলেন স্থানীয় সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার। কিন্তু উদ্বোধনের মাত্র এক সপ্তাহ পর থেকে বন্ধ রয়েছে ফেরিটি।
দীর্ঘ প্রতীক্ষার পর সড়ক যোগাযোগের জন্য সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী-পাখিমারা ঘাটে ফেরিসার্ভিস উদ্বোধন করা হলেও জনবলের অভাবে বন্ধ হয়ে পড়ে আছে ফেরিটি।
স্থানীয়রা জানান, ফেরি সার্ভিস চালু হওয়ায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর, গাবুরা, আশাশুনি উপজেলার প্রতাপনগরসহ পার্শ্ববর্তী খুলনা জেলার কয়রা উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযােগ্য অগ্রগতি হওয়ার কথা থাকলেও বাস্তবে তার ছিটেফোঁটাও মিল নেই। জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হলেও কোন কাজে আসছে না ফেরিটি।
স্থানীয়রা বলেন, উদ্বোধনের কয়েকদিন পর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কখনো শুনি ড্রাইভার নেই, আবার শুনি তেলের টাকা না ওঠার কারণে পারাপার বন্ধ রয়েছে।
পাখিমারা গ্রামের ইকবাল হোসেন বলেন, দীর্ঘ দিন ফেরি চলাচল বন্ধ থাকায় আমার খুব সমস্যায় আছি। রোগী নিয়ে খুব সমস্যায় পড়তে হয় এ্যাম্বুলেন্স গাড়ি পার করা যায় না তখন রোগীর খুব খারাপ অবস্থা হয়ে পড়ে।
ফেরি চালক পল্টু মন্ডল বলেন, ফেরি চালু হওয়ার পর এক সপ্তাহের মতো অন্য জায়গা থেকে লোক এনে চালানো হয়েছিলো। এখন লোক না থাকায় বন্ধ হয়ে পড়ে আছে। নিয়োগ দেওয়া হয়েছে শুনেছি, তারা আসলে চালু হবে। একার পক্ষে চালানো সম্ভব না হওয়ায় ফেরি চালানো যাচ্ছে না।
সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, উদ্বোধনের স্বার্থে অন্য এলাকা থেকে লোক এনে সপ্তাহ খানেক চালানো হয়েছিল। বর্তমানে প্রয়োজনীয় লোকবলের অভাবে আপাতত বন্ধ আছে। ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তবে কবে নাগাদ লোকবল নিযুক্ত হবে, আর ফেরি চলবে তা বলতে পারি না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *