সংবাদ শিরোনামঃ
শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অভিযানে ৫০ হাজার বাগদা-গলদা রেণু পোনা জব্দ, নদীতে অবমুক্ত নওয়াঁবেকি থেকে উদ্ধার করা ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে অবমুক্ত করেছে বনবিভাগ এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবিতে বুড়িগোয়ালিনীতে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল কালিগঞ্জে সরকারী কর্মকর্তা, জনপ্রতিধি, শিক্ষক ও সুশীলদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ র‍্যাবের অভিযান চুনা নদী থেকে বিপুল মাদক জব্দ, আটক ২ মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে–জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সুন্দরবনে ঠিকাদারি পরিবহন ট্রলারে মাছ শিকারের অভিযোগ, বনবিভাগের নীরবতায় ক্ষোভ দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা অনুষ্ঠিত  দেবহাটায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার সময় ৪০ বস্তা সার আটক: ২০ হাজার টাকা জরিমানা
দেবহাটায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রকল্পের প্রাক পরিদর্শন

দেবহাটায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রকল্পের প্রাক পরিদর্শন

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:

দেবহাটায় “একসাথে সবাই মিলে শিখি” নামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রকল্পের প্রাক-পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইউএসএআইডি এবং সিডিডি’র ২টি দল দেবহাটা উপজেলার বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন। শুরুতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে অভিজ্ঞতা ও মতামত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের রিলেশন এডভাইজার অফিসার মাসুম আহমেদ, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মুনির আহমেদ, রিসোর্স সেন্টারের ইনসেক্টটর মহিতোষ কর্মকার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, পরিদর্শন দলের উপ-প্রধান এসএম জাকারিয়া রহমান, ইউএসএআইডি’র দিপ্তি দাস, ফারহান আবরার, মাসুম আহমেদ, হাসিনা পারভীন, সিডিডি’র বদিউজ্জামান, রাসেল আহম্মেদ, এমজেএফ’র প্রতিনিধি শাহ আলম সিদ্দিকী শাহিন, দেবহাটা উপজেলা সমন্বয়কারী মীর খায়রুল আলম, আরিফ হোসেন, সাদ্দাম হোসেন, জেনিয়া মেহেরুন প্রমুখ।
পরে এম,জে এফ এর বাস্তবায়নে সিডিডির ডেফব্লাইন্ড প্রকল্পের সহযোগিতায় প্রতিবন্ধীবান্ধব মডেল ৩৩নং কামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন প্রকল্পের কর্মকর্তাগন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
উল্লেখ্য যে, মূলধারার সরকারী প্রাথমিক বিদ্যালয় স্তরের হস্তক্ষেপ আরটিআই এর নেতৃত্বে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল “একসাথে সবাই মিলে শিখি নামে একটি প্রকল্প” যা ডিপিই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সেলের অনুমোদন এবং নির্দেশনা অনুসারে বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন করতে চলেছে। যার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও সমান ভাবে শিক্ষা লাভ করতে পারে সেজন্য উপজেলার ৫৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন শিক্ষক ও শ্রেণিকক্ষ প্রস্তুত করার হবে। সরকারের কার্যক্রমের সাথে মিল রেখে এই প্রকল্পটি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা লাভে বিশেষ ভূমিকা রাখবে বলেও জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে এবং শিক্ষক তুহিন হুদার সার্বিক সঞ্চালনায় ফলাফল প্রকাশের পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার, সহকারী শিক্ষক বাসুদেব মন্ডল, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানী সরকার, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার এম আর মোস্তাক, মোছাঃ কুলসুম খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষাজীবনে এগিয়ে যাবে।

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুৃষ্ঠিত

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে।
উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু তালেব, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘেরল আবুল হোসেন, সাইফুল ইসলাম,ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

গাবুরা ১৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *