সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে  উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয়
সাতক্ষীরা-০২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদ এর নির্বাচনী গণসংযোগ

সাতক্ষীরা-০২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদ এর নির্বাচনী গণসংযোগ

আব্দুল্লাহ আল মামুন দেবহাটাঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ (দেবহাটা উপজেলা ও সাতক্ষীরা সদর উপজেলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ডাকসু নেতা, যোগ্য, সৎ ও গ্রহণ যোগ্য প্রার্থী শফিকুল ইসলাম শাহেদ দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করছেন। সোমবার ১৩ অক্টোবর সারা দিনভর দেবহাটার পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, গাজীরহাট, নাংলা, খানজিয়া,দেবহাটা, শ্রীপুর ও ঈদগাহ বাজার সহ বিভিন্ন এলাকা নির্বাচনী গণসংযোগ করেন। তিনি সাবেক ডাকসু জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করে ছাত্র রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রাখেন, তিনি সাবেক সংসদ উপনেতা ও রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সহকারী একান্ত সচিব ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব থেকে কৃতিত্বের সহিত দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা এমিনেন্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পি.কে.এস. এফ) এর সাধারণ পরিষদের সন্মানিত বোর্ড মেম্বার হিসাবে ন্যায়, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। দেবহাটা উপজেলার পারুলিয়া সরদার বাড়ির কৃতি সন্তান শিক্ষাবিদ ও দক্ষ সংগঠক এবং স্বৈরাচার সরকারের দমন-পীড়নের সময় বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছেন। তিনি দেবহাটা উপজেলা ও সাতক্ষীরা সদরের সর্বস্তরের জনগণের কাছে সাতক্ষীরা-০২ আসনের বিএনপির মনোনয়ন পেতে দোয়া চেয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *