সংবাদ শিরোনামঃ
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে লির্ডাসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা তে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব বাঘ দিবস মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে  উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ
শ্যামনগর হাসপাতালে দুদকের অভিযান,৭জন দালাল আটক করেছে

শ্যামনগর হাসপাতালে দুদকের অভিযান,৭জন দালাল আটক করেছে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদকঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৭জন দালালকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৭জন দালালকে আটক করা হয়।
আটককৃতদের শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন ভ্রাম্যমান আদালত (মোবাইল কোট) পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দালাল সাগর হোসেন রনি(২০), মিলন কুমার ঘোষ (১৮), রেজাউল গাজী (৪২) ও আল মামুন বাদসা (২৫) প্রত্যেককে দুই শত টাকা করে জরিমানাসহ ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এবং অচিন্ত কুমার বৈদ্য (৪৪), প্রসেনজিৎ কুমার মন্ডল (৩১) ও মর্জিনা বেগম (৬০) প্রত্যেককে দুইশত টাকা জরিমানা করে ও মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

খুলনা সমন্বিত জেলা দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বলেন, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তাররা রোগী রেফার করে প্যাথলজি ও ক্লিনিকে পাঠায় এবং দালালদের মাধ্যমে হসপিটাল থেকে রোগীদের নিয়ে হসপিটালের পাশের বিভিন্ন প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে যাওয়া ও হাসপাতালের পরিবেশ সহ সার্বিক বিষয় নিয়ে অভিযোগ ছিল। তার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ডাক্তারদের অন্যত্র রোগীদের রেফার করার সত্যতা পাওয়া যায়। এবং হাসপাতাল থেকে সাত দালালকে হাতেনাতে আটক করা হয়। এছাড়াও আমরা কয়েকটি প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক থেকে কাগজপত্র সংগ্রহ করেছি। কমিশনকে আমরা জানাবো, জানানোর পর কমিশন যে সিদ্ধান্ত দেয়, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *