সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ১৭ বিজিবি কতৃক আটককৃত ৩১ কোটি ৯৪ লক্ষ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে  উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে  ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন হওয়ায় শ্যামনগরে আনন্দ মিছিল  সাতক্ষীরায় রোগীর খাবার খেয়ে সন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ প্রদান সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই বিষ দিয়ে মাছ শিকার, ২৯০ কেজি চিংড়ি বিক্রির অভিযোগ কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি শ্যামনগর বুড়িগোয়ালিনীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, নওয়াবেঁকি মিতালী সংঘের ২-০ গোলের জয়
গাবুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত

গাবুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত

এম এ হালিম।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় গাবুরা ইউনিয়নের চকবারা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান। এছাড়া স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, তরুণ সমাজ ও সাধারণ জনগণ উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।
অনুষ্ঠানে ইসলামি সংগীত, কবিতা আবৃত্তি ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় চেতনা জাগ্রত করার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, যুবসমাজকে সুস্থ সংস্কৃতির দিকে উদ্বুদ্ধ করা এবং ইসলামি জীবনবোধে অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *