সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে যুবদলের কেন্দ্রীয় নেতা শাহজাহান রনি  কালিগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম ​শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে নিউ কৃষি ঘরের নগদ অর্থ বিতরণ কালিগঞ্জের বিষ্ণুপুরের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের মায়ের দাফন সম্পন্ন  কুষ্টিয়ায় লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার শনিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫ নারীকে বিশেষ সম্মাননা* দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার
শ্যামনগরে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

শ্যামনগরে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

 শ‍্যামনগর প্রতিনিধিঃ
 শ্যামনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ১৭ ই মার্চ-২০২৩ শুক্রবার এ উপলক্ষ্যে সকাল ৯-৩০ মি: উপজেলা প্রশাসন চত্বর থেকে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর নেতৃত্বে একটি বিশাল বর্নাঢ্য র‌্যালী  শ্যামনগর উপজেলা পরিষদ ক্যাম্পাস হয়ে বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন,সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার,   উপজেলা প্রশাসন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা সংসদ, শ্যামনগর থানা, শ্যামনগর উপজেলা  প্রেসক্লাব, শ্যামনগর মহাসিন সরকারী কলেজ,নকিপুর হরিচরন সরকারী মাধ্যমিক বিদ্যালয়, শ্যামনগর মাধ্যমিক  বালিকা বিদ্যালয়,শ্যামনগর উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে।
 শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে  দিনটির তাৎপর্য তুলে পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনায় সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর  উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আক্তার হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য  এস এম জগলুল হায়দার ।  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোরদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, দোয়া এবং সবশেষে  ছোট ছোট সোনামনিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন শ্যামনগর  মহাসীন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম  মোঃ আব্দুর রহমান,নওয়াবেকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলিফিকার আল মেহেদী লিটন, অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল,শ্যামনগর হাসপাতালের টি এইচ এ ডাক্তার জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল,   উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ জি এম আকবর কবীর,রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আবু সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ছাত্রলীগ সাধারণ সম্পাদক  মাহাবুব বাবু,সাবেক ছাত্রলীগ সভাপতি একরামুল হক লায়েস প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *