সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে মুন্সিগঞ্জ বাজারে অভিযান: দুই লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বস্তাসহ চাল না দেওয়ার অভিযোগ শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ দেবহাটায় ইয়াবাসহ ৩ জন গ্রেফতার  দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন  শ্যামনগরে ফেসবুকে ছড়ানো ভিডিওকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে চম্পা মল্লিকের সংবাদ সম্মেলন নুরনগরে গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃ+ত্যুর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না
 উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের বাস্তবায়নে আড়পাঙ্গাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে দুর্যোগ বিষয়ক সচেতনতা মুলক মহড়া অনুষ্ঠিত 

 উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের বাস্তবায়নে আড়পাঙ্গাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে দুর্যোগ বিষয়ক সচেতনতা মুলক মহড়া অনুষ্ঠিত 

এম এ হালিম (শ‍্যামনগর) থেকেঃ
ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক সহযোগীতায় ইউএনঅপস এর মাধ্যমে স্পেন ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশের এর “দুর্যোগ ও জলবায়ুজনিত কারনে বাস্তুচ্যুত ব্যক্তিদের প্রতিকুল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা জোরদার করা” শীর্ষক প্রকল্পের আওতায় মহড়াটি অনুষ্ঠিত হয়। মহড়ায় এডুকো বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কাজী আব্দুল কাদির, সৈয়দা ইসরাত জাহান তানসু।উপকূলীয় এলাকার মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য মহড়াটি পরিচালনা করা হয়। মহড়ার মূল উদ্দেশ্য হলো দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা  ও মানুষদেরকে সচেতন করা।
 এলাকায় ক্ষতির মাত্রা কমে আসে জীবনহানি না হয়।
তার জন্য অত্র ইউনিয়নের সহস্রাধিক মানুষের উপস্থিতিতে মাঠ মহড়াটি অনুষ্ঠিত হয়। প্রকল্প সমন্বয়কারী মথি মন্ডলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মহড়ার সূচনা হয়, উক্ত মাঠ মহড়ায় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুর রউফ,ইউপি সদস্য মুকুন্দ কুমার পাইক,পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিল্লুর রহমান, সিডিজি সহ-সভাপতি জিএম আঃ হাকিম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি  আব্দুল হালিম, আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ মন্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত মাঠ মহড়ায় সভাপতিত্ব করেন আড়পাঙ্গাশিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সৌমিত্র জোয়ারদার। মাঠ মহড়ার মাধ্যমে উপকূলীয় এলাকার জীবন-জীবিকা ও দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি উপস্থাপন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *