সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে ‘লংমার্চ ফর ফরেস্ট’ ও স্মারকলিপি প্রদান দেবহাটা জমির সীমনা নিয়ে বিরোধে বিভিন্ন ফলের গাছ কর্তন হুমকীসহ,পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ  সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শওকত সরদার বনদস্যু নন: মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বারসিক’র উদ্যোগে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত   নীলডুমুর বাজারের হারুনের হার্ডওয়্যার দোকানে বিশাল অজগর সাপ, বনবিভাগের উদ্ধার অভিযান নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগে বুড়িগোয়ালিনী গাজিবাড়ি জামে মসজিদের ইমাম অপসারিত বিশ্ব পরিবেশ দিবসে শ্যামনগরে ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি কুলিয়ায় জমিজমা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত, থানায় অভিযোগ  মুরুব্বীদের দোয়া মাথায় নিয়ে এগিয়ে চলছে আমাদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ এস,এম জাহিদুর রহমান শোভন পাইকগাছা উপজেলা সূশীল সমাজ সংগঠন(সিএসও)র অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত
শ্যামনগরে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ উদ্বোধন

শ্যামনগরে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ উদ্বোধন

 শ‍্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে সুন্দরবন নির্ভরশীল বনজীবিদের নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ সোমবার অনুষ্ঠিত হয়।
ওয়াইল্ডটিমের আয়োজনে দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর ইউএনও মোঃ আক্তার হোসেন। বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, শিক্ষক রনজিৎ কুমার বর্মন। প্রশিক্ষণ সহায়কের বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের প্রোগ্রাম অফিসার মোঃ আবু জাফর ও ফিল্ড ফ্যাসিলিটেটর সনজিৎ মন্ডল। এক শত পঞ্চাশ জন বনজীবির অংশ গ্রহণে প্রশিক্ষণে বন আইন, বনজীবিদের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, বন্য প্রাণী দ্বারা আহত ও নিহতদের ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া,বাঘে মানুষে দ্বন্ধ কমিয়ে আনা,বনজীবিদের টেকসই উপায়ে বনজ সম্পদ আহরণে উৎসাহিতকরা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে বনজীবিদের মধ্যে ফাষ্ট এইড উপকরণ প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার একটি কাঁকড়া আড়ৎ থেকে প্রায় ১০০ কেজি সুন্দরবনের নিষিদ্ধ কাঁকড়া জব্দ করেছেন বনবিভাগ সদস্যরা। জব্দ করা কাঁকড়ার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১২টার সময় মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ থেকে কাঁকড়া জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সুন্দরবনে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এই সময় কাঁকড়া আহরণ, পরিবহন, মজুদ বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যক্তি গোপনে বনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করে পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে মেসার্স তালুকদার এন্টাইরপ্রাইজ  আড়ৎ থেকে তিনটি ঝুড়ি এবং দুটি বস্তায় ভর্তি প্রায় ১০০ কেজি জ্যান্ত কাঁকড়া জব্দ করি। এ সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এই কাঁকড়ার মালিক উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ডালিম ও খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের সাবেক ইউপি সদস্য ও মজিবর তালুকদার। এদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঁকড়া আদালতের নির্দেশে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

সুন্দরবনের কাঁকড়া শরণখোলা আড়ৎ থেকে জব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *