সংবাদ শিরোনামঃ
কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা চলাকালীন পাকা ঘর নির্মাণের চেষ্টা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড দেবহাটায় খেজুরবাড়িয়াতে ক্লাব বাস্তবায়ন ও ক্লাবের জায়গা নির্ধারণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত
মোরেলগঞ্জে পূজা উদযাপন পরিষদের একটি বৈধ কমিটির দাবিতে সংবাদ সম্মেলন

মোরেলগঞ্জে পূজা উদযাপন পরিষদের একটি বৈধ কমিটির দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে পূজা উদযাপন পরিষদের একটি বৈধ কমিটির দাবিতে সংবাদ সম্মেলন করছেন সাবেক পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি শীব সজল যীশু ঢালী।

বুধবার(০৮ মার্চ) দুপুরে উপজেলা প্রেস ক্লাবে লিখিত এক বক্তব্যে বলেন,আনুমানিক প্রায় ২ বৎসর যাবৎ মোরেলগঞ্জে কোনো বৈধ কমিটি না থাকায় হিন্দু সমাজে নানা কাজে প্রসাশনের অনেক কাজ ব্যহত হচ্ছে।

আমি ও আমরা ২০২১ সালের পূর্বের কমিটিতে ছিলাম।কিন্তু ২০২১ সাল থেকে আজ পর্যন্ত কোনো সম্মেলন না হওয়াতে উক্ত কমিটি বৈধতা হারায়। একটি আহ্বয়ক কমিটি আইনত ৩ মাসের বেশি থাকতে পারে না।তারা তখন বিতর্কিত হয়ে যায়।আর বৈধভাবে না থাকলে মন্দির ও পূজা সংক্রন্ত যাবতীয় কোনো কাজে বিবৃতি দিতে পারে না।সে ক্ষেত্রে কয়েকটি ঘটনায় বিবৃতি দেয় নাই ও দিতে পারে নাই।তাই আপনাদের লিখনীর মাধ্যমে মোরেলগঞ্জে পুরাতন ও নতুন সদস্যদের সমন্বয়ের ভিত্তিতে একটি শক্তিশালী সংগঠনের লক্ষে মোরেলগঞ্জে পুজা উদযাপন পরিষদের নতুন আহ্বয়ক কমিটি গঠনে সুশীল সমাজের প্রয়োজন মনে করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মাধ্যমে একটি নতুন আহ্বয়ক কমিটি গঠন করার জন্য জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বর্তমান কমিটির আহবায়ক শংকর রায় বলেন আমাদের পুর্নাঙ্গ কমিটি আগামি ১০ মার্চ বাগেরহাট জেলায় সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *