সংবাদ শিরোনামঃ
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স মঙ্গলবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— শ্যামনগরে ফুলগাছে ভাইরাস কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানে চারা বিতরণ শ্যামনগরে ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরল ইউনিটি গ্রুপ দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন
যশোরের বেনাপোল সীমান্তে ৯ রাউন্ড গুলিসহ এক যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্তে ৯ রাউন্ড গুলিসহ এক যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ উপকূলীয় বার্তা।

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯ রাউন্ড গুলিসহ সাইদুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে পোর্ট থানা পুলিশ।

আটক সাইদুল বেনাপোল পোর্ট থানার ঘিবা এলাকার মহাসিন শেখের ছেলে।

পুলিশ জানায়, ভারত থেকে পিস্তলের গুলি নিয়ে এসে রঘুনাথপুর বিজিবি ক্যাম্প এলাকায় এক যুবক অবস্থান করছে, এমন গোপন খবরে, সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে, তার দেহ তল্লাশি করে ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *