সংবাদ শিরোনামঃ
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির প্রেস ব্রিফিং দেবহাটার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  দেবহাটার নওয়াপাড়ায় ভিজিডব্লিউ প্রকল্পের চাল বিতরণ কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ বুড়িগোয়ালিনীতে পহেলা বৈশাখে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থী ফোরামের সদস্যদের সাথে দুই দিনব্যাপী দ্বন্দ্ব-সংবেদনশীল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগর বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সিলেটে ১৩ম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী আন্দোলন শ্যামনগর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল 

ইসলামী আন্দোলন শ্যামনগর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল 

বুড়িগোয়ালিনী (শ্যামনগর)প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা  শাখা কর্তৃক আয়োজিত, বিতর্কিত শিক্ষা নীতি ও দ্রব্যমূল্য  উর্ধগতি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।
 শুক্রবার বিকাল ৫ টায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয় ,সেখান থেকে  শ্যামনগরের বিভিন্ন সড়ক পরিদক্ষণ করে সর্বশেষে শ্যামনগর  বাস স্ট্যান্ডে জমায়েত হয়ে   সংগঠনের দায়িত্বশীলরা সমাবেশ করেন।
 সমাবেশের সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক,  সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী  আন্দোলন বাংলাদেশ এর উপদেষ্টা কমিটির সদস্য  মুহাদ্দিস মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার সভাপতিএ্যাডঃ আবুজার উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম। সমাবেশে বক্তাগণ বলেন,বর্তমান বিতর্কিত নাস্তিক্যবাদী শিক্ষা নীতি বাতিল করতে হবে, এবং মতবাদ শিক্ষানীতি বাতিল করতে হবে এবং মানুষ গড়ার ইসলামিক শিক্ষানীতি বাধ্যতামূলক করতে হবে এবং দ্রব্যমূল্যের উর্ধগতি গরিব অসহায় দরিদ্রদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে, সর্বশেষ  অনুষ্ঠানে দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *