সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড
হাফেজ শেষ করে সকলের কাছে দোয়া চেয়েছেন আবু রায়হান ও তার পরিবার

হাফেজ শেষ করে সকলের কাছে দোয়া চেয়েছেন আবু রায়হান ও তার পরিবার

 

শাহানুর আলম, উপকুল প্রতিনিধিঃ

অনেক প্রতিকুলতার মধ্য দিয়ে লক্ষীখালী বাগে জান্নাত দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফেজ শেষ করে সকলের কাছে দোয়া চেয়েছেন শ্যামনগর উপজেলার অন্তর্গত উপকুলীয় জনপদ দ্বীপ ইউনিয়ন গাবুরার লক্ষীখালী গ্রামের মৃত এরশাদ মোড়লের ছেলে আবু রায়হান।

আবু রায়হানের বাবা এরশাদ মোড়ল ৮ বছর আগে একটি রোড এক্সিডেন্টে মৃত্যু বরন করেন। বাবার মৃত্যুর পর আবু রায়হানের মা মেহেরুন্নেসা বাড়িতে দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করে, তারই পাশাপাশি সকলের সহযোগিতায় ছেলে আবু রায়হানকে একজন ভালো আলেম বানানোর উদ্দেশ্যে লক্ষীখালী বাগে জান্নাত দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করান। আজ সে হাফেজ শেষ করেছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন সে যেন বড় আলেম হতে পারে এবং একজন দিনের খাদেম হয়ে ইসলামের দিন প্রচার করতে পারে।

লক্ষীখালী বাগে জান্নাত দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আকিজ উদ্দিন বলেন, আবু রায়হান আমাদের মাদ্রাসার একজন মেধাবী ছাত্র। তার বাবা মারা যাবার পর সকলের আর্থিক সহযোগিতায় তাকে আমাদের মাদ্রাসায় ভর্তি করানো হয়। ১৭ বছর বয়সে সে হাফেজ শেষ করেছে। আমরা সবাই তার সর্বাঙ্গীণ উন্নতি কামনা করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *