সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম ​শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে নিউ কৃষি ঘরের নগদ অর্থ বিতরণ কালিগঞ্জের বিষ্ণুপুরের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের মায়ের দাফন সম্পন্ন  কুষ্টিয়ায় লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার শনিবার* স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫ নারীকে বিশেষ সম্মাননা* দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার শ্যামনগর বুড়িগোয়ালিনীতে গ্রামীণ নারী কৃষি মেলা
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির উদ্যোগে সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির উদ্যোগে সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

এম এ হালিম  শ‍্যামনগর থেকেঃ
 নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির উদ্যোগে সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ইং ৫ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১.০০ ঘটিকায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার উকসা সীমান্তে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সীমান্তে নিরাপত্তা জোরদার, সহাবস্থান, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশের অভ্যন্তরে উকসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে  অধিনায়ক পর্যায়ে শুরু হয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে দু-দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সর্বাত্মক আলোচনা হয়েছে এবং  দু-পক্ষই একত্রে সীমান্ত রক্ষায় অবিচল ভাবে কাজ করার অঙ্গীকার সহ বিভিন্ন সীমান্তে অপতৎপরতা  রোধে সর্বদা একসাথে কাজ করার আশ্বাস প্রদান করেন।
পতাকা বৈঠকে অনুষ্ঠানে  ১১ সদস্য বিশিষ্ঠ বাংলাদেশ বডার গাড (বিজিবি) দলের নেতৃত্ব দেন নীলডুমুর  ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান। এছাড়া বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত এ‍্যাডজুটেন্ট  ক্যাপ্টেন শাহ রেজা আল-ফামি। ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারি পরিচালক শাহ খালেদ ইমাম সহ ৩ জন কোম্পানি কমান্ডার ও অন্যান্য পদবীর ৫ জন উপস্থিত ছিলেন।  ভারতের পক্ষে ১৫ সদস্য বিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন ১১৮ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট অফিসার শ্রী রাজেস কুমার ত্রিপাটি।  এছাড়া ভারত বিএসএফ এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ড‍্যান্ট
শ্রী  সোয়েমবার সিং, ৬ জন কোম্পানি কমান্ডার  সহ অন্যান্য পদবীর ৭ জন উপস্থিত ছিলেন।
উক্ত পাতাকা বৈঠক সভায় বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষ সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আগামী দিনগুলোতে উভয় দেশের সীমান্তে যাতে শান্তি বজায় থাকে এবং আন্তঃসীমান্ত সমস্যাসমূহ পারস্পারিক আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদও ব্যক্ত করা হয়। এ ছাড়া বৈঠকে সীমান্ত চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার প্রসঙ্গও স্থান পায়।
পতাকা বৈঠক ও পর্যবেক্ষণ সভা ফলপ্রসু হয়েছে বলে জানান নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *