সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে মুন্সিগঞ্জ বাজারে অভিযান: দুই লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বস্তাসহ চাল না দেওয়ার অভিযোগ শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ দেবহাটায় ইয়াবাসহ ৩ জন গ্রেফতার  দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন  শ্যামনগরে ফেসবুকে ছড়ানো ভিডিওকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে চম্পা মল্লিকের সংবাদ সম্মেলন নুরনগরে গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃ+ত্যুর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না
বেসরকারি সমাজ কল্যাণ সংস্থা ব্রতী’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বেসরকারি সমাজ কল্যাণ সংস্থা ব্রতী’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

মনির বাবু : স্টাফ রিপোর্টার

ব্রতী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও প্রাইম ব্যাংক বাংলাদেশের সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সংস্থার কর্ম এলাকা শ্যামনগরের গাবুরায় ব্রতী সমাজ কল‌্যাণ সংস্থার প্রধান নির্বাহী বি‌শিষ্ট সমাজ বিজ্ঞানী, মু‌ক্তি‌যোদ্ধা শারমীন মুর‌শিদের উপস্থিতিতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

দুর্যোগ কবলিত গাবুরায় নদীর তীর ও ভূ‌মিহীন নারী প্রধান প‌রিবারের অনেক মানুষ শীতে কষ্ট পেয়ে থাকেন। অনেকের থাকার মতো ঘর-বাড়িও নেই। তাদের কথা বিবেচনা করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকা প্রস্তুত করে গাবুরার ৪০০ জনকে কম্বল প্রদান করা হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন ব্রতীর উপ- প‌রিচালক র‌ফিকুল ইসলাম, ব্রতীর গাবুরাস্থ শিশু সুরক্ষা প্রক‌ল্পের এড‌মিন অ‌ফিসার সাইফুর রহমান, সুপারভাইজার ম‌নিরুল ইসলাম, আবু তালেব সাগর ও বি‌ভিন্ন গণমাধ‌্যম ক‌র্মী।

জানা যায়, ১৮ ডি‌সেম্বর ব্রতীর প্রধান নির্বাহী বি‌শিষ্ট সমাজ বিজ্ঞানী মু‌ক্তি‌যোদ্ধা শারমীন মুর‌শিদ গাবুরাতে উপ‌স্থিত থেকে বিভিন্ন বিতরণ কার্যক্রম শুরু করেন। পর্যায় ক্রমে ২৯ ডি‌সেম্বর শীতবস্ত্র বিতরণে মধ্য দিয়ে বিতরণ কার্যক্রম শেষ হয়। বেসরকারি সমাজ কল্যাণ সংস্থা ব্রতীর এমন মহৎ উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন উপকারভোগী ও উক্ত এলাকার সকল শ্রেনীপেশার মানুষ।

উ‌ল্লেখ‌্য, ব্রতী গাবুরায় এক দশ‌কের বে‌শি সময় ধ‌রে শিশু পুনর্বাসন ,খাবার পা‌নি, ভাসমান স্বাস্থ‌্যসেবাসহ মানবা‌ধিকার ভি‌ত্তিক বি‌ভিন্ন কা‌র্যক্রম প‌রিচালনা ক‌রে আস‌ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *