আল-হুদা মালী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) সাময়িক লেনদেন সীমা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ব্যাংকিং সেবায় একবারে এক হাজার টাকার বেশি অর্থ পাঠানো যাবে না। তবে গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেনের মাধ্যমে মোট ১০ হাজার টাকা আদান–প্রদান করতে পারবেন।
বর্তমানে এসব এমএফএস প্ল্যাটফর্মে একজন গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেনের সুযোগ পান। সে ক্ষেত্রে দৈনিক ৫০টি ও মাসে ১০০টি লেনদেন করা যায়।
তবে নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রস্তাবনায় আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই সীমাবদ্ধতা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে।
Leave a Reply