সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না বিকাশ, নগদ ও রকেটে

আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না বিকাশ, নগদ ও রকেটে

আল-হুদা মালী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) সাময়িক লেনদেন সীমা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী বিকাশ, নগদ ও রকেটসহ মোবাইল ব্যাংকিং সেবায় একবারে এক হাজার টাকার বেশি অর্থ পাঠানো যাবে না। তবে গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেনের মাধ্যমে মোট ১০ হাজার টাকা আদান–প্রদান করতে পারবেন।

বর্তমানে এসব এমএফএস প্ল্যাটফর্মে একজন গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেনের সুযোগ পান। সে ক্ষেত্রে দৈনিক ৫০টি ও মাসে ১০০টি লেনদেন করা যায়।

তবে নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রস্তাবনায় আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই সীমাবদ্ধতা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *