সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে মুন্সিগঞ্জ বাজারে অভিযান: দুই লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বস্তাসহ চাল না দেওয়ার অভিযোগ শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ দেবহাটায় ইয়াবাসহ ৩ জন গ্রেফতার  দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন  শ্যামনগরে ফেসবুকে ছড়ানো ভিডিওকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে চম্পা মল্লিকের সংবাদ সম্মেলন নুরনগরে গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃ+ত্যুর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না
চিতলমারীতে মহান বিজয় দিবস উদযাপন

চিতলমারীতে মহান বিজয় দিবস উদযাপন

 

বিশেষ  প্রতিনিধি।

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে হাসিনা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মনোজ্ঞ কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এদিকে দিবসটি উপলক্ষে চিতলমারী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম -আহবায়ক এস,এম,মাহাতাবুজ্জামান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাংবাদিকবৃন্দসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *