সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে মুন্সিগঞ্জ বাজারে অভিযান: দুই লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বস্তাসহ চাল না দেওয়ার অভিযোগ শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ দেবহাটায় ইয়াবাসহ ৩ জন গ্রেফতার  দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন  শ্যামনগরে ফেসবুকে ছড়ানো ভিডিওকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে চম্পা মল্লিকের সংবাদ সম্মেলন নুরনগরে গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃ+ত্যুর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ, শ্যামনগর নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র এবং চিকিৎসা সেবা প্রদানসহ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

অসহায়, গরীব দুস্থ ও শীতার্ত ১৫০জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ইউনিটের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার নুরনগর ভবানীসুন্দরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০৫ জন অসুস্থ গরীব, দুঃস্থদের মাঝে মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহ্ রেজা আল-ফামি, এএমসি কর্তৃক চিকিৎসা সেবা প্রদানসহ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উক্ত কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক এসজিপি, পিইঞ্জ, ইঞ্জিনিয়ার্স, লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান।

এসময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারী পরিচালক শাহ খালেদ ইমান, নীল ডুমুর ১৭ বিজিবি সুবেদার মেজর মোহাম্মদ মহিউদ্দিন, ল্যাস নায়েক ইন্ড আল মাসুম প্রমুখ।
ছবির ক্যাপশন:নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক এসজিপি, পিইঞ্জ, ইঞ্জিনিয়ার্স, লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *