সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বস্তাসহ চাল না দেওয়ার অভিযোগ শ্যামনগরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ দেবহাটায় ইয়াবাসহ ৩ জন গ্রেফতার  দেবহাটায় ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী জাহাঙ্গীর আলমের পিতার দাফন সম্পন্ন  শ্যামনগরে ফেসবুকে ছড়ানো ভিডিওকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে চম্পা মল্লিকের সংবাদ সম্মেলন নুরনগরে গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃ+ত্যুর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তান উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ভোট আসে জনপ্রতিনিধি হয়, কিন্তু মহেশ্বরপুরের কোন উন্নয়ন হয়না কালিগঞ্জ কুশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটির অভিষেক অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে বুড়িগোয়ালিনীতে সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি।

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে বুড়িগোয়ালিনীর সরদার ও গাজী বাড়ি একতা যুব সংঘের উদ্যোগে সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বুড়িগোয়ালিনী গাবুরা বি জি কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের সহকারী ম্যানেজার মোঃ আল আমিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী গাবুরা বি জি কলেজের অধ্যক্ষ তপন কুমার রায়, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আবু হোসেন এবং তরুণ সমাজসেবক জনাব হুমায়ূন কবির।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সরদার ও গাজী বাড়ি একতা যুব সংঘের সভাপতি মোঃ বিল্লাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইয়াছিন আরাফাত, মোঃ আব্দুল হালিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়াবিদ জনাব মোঃ শহর আলী। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন সরদার ও গাজী বাড়ি একতা যুব সংঘের প্রচার সম্পাদক মোহাম্মদ শাহিন হোসেন। ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন মোঃ অবাইদুল্লাহ।

দিনব্যাপী বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে। আয়োজকরা জানান, মহান বিজয় দিবসের চেতনায় যুব সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *