সংবাদ শিরোনামঃ
আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন— বড়কুপুটে ২৫ ফুট উচ্চতার প্রতিমায় দক্ষযজ্ঞ ও শিবের মহাতাণ্ডব মাটি ও ফাইবারে ফুটিয়ে তোলা হচ্ছে পুরাণের হৃদয়স্পর্শী দৃশ্যপট কালিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা
দেবহাটায় ছাত্রলীগের প্রীতি ক্রিকেট ম্যাচে সাবেক নেতাকর্মীর দল জয়ী

দেবহাটায় ছাত্রলীগের প্রীতি ক্রিকেট ম্যাচে সাবেক নেতাকর্মীর দল জয়ী

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের অংশগ্রহণে জয় বাংলা প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে উক্ত ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্রিকেট ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. মুজিবর রহমান। খেলার প্রথমে ব্যাটে নেমে ১৮৮ রান করেন বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে ব্যাটে নেমে ১৮ ওভারে ১৮৯ রান তুলে জয় ছিনিয়ে নেয় সাবেক নেতাকর্মীদের দলটি। খেলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, হাফিজুল ইসলাম, সাবেক সভাপতি সাইফুর রহমান সুমনসহ সাবেক ও বর্তমান মিলিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *