সংবাদ শিরোনামঃ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত কর্মী আনোয়ার কে অব্যাহতি প্রদান দেবহাটায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই ব্যক্তি আটক বুড়িগোয়ালিনীতে মৎস্য ঘেরের বাসা থেকে রান্না হরিণের মাংস উদ্ধার করেছে প্রশাসন  কয়রায় পরিবেশ রক্ষায় বনজীবীদের প্লাস্টিকবিরোধী কর্মশালা  শ্যামনগরের নকিপুর বাজারে অভিযান: সুন্দরবন থেকে আনা ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ শ্যামনগর ভামিয়া ও বনবিবিতলায় জলাবদ্ধতা নিরসনে ইয়ুথদের রোড শো, ইউনিয়ন পরিষদে দাবি তুলে ধরলেন তরুণরা গাবুরায় মেঘা প্রকল্পের রাস্তার জিও বস্তা কেটে নেওয়ার অভিযোগ, প্রশাসনিক ব্যবস্থা দাবি স্থানীদের বুড়িগোয়ালিনী গোরস্থান মাহফিল কমিটি গঠন, সভাপতি জিয়াউর, সম্পাদক সাদ্দাম উপকূলের গাবুরাতে ফেইথ ইন এ্যাকশনের বিনামূল্যে এক হাজার লিটারের ৬০টি পানির ট্যাংক বিতরণ দেবহাটায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা ও খেলাধুলা সামগ্রী প্রদান

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনী ডাকাতির উদ্দেশ্যে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কুমড়োকাঠি খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ৬ নভেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ৬ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ রাউন্ড ফাঁকা কার্তুজসহ দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সদস্য কামরুল সরদার (৫৫) সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দুলাভাই বাহিনীর সঙ্গে সুন্দরবনে ডাকাতি করে আসছিলো।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। বিস্তারিত....

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, আদিবাসী ছাত্র-ছাত্রীদের মধ্যেও অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। উপযুক্ত পরিবেশ তৈরি, সবার সহযোগিতার মধ্য দিয়ে সমাজ, রাষ্ট্রের স্বার্থে তাদের উঠিয়ে নিয়ে আসতে হবে। একটি মেধাবী সম্প্রদায়ই পারে রাষ্ট্রের উন্নয়নকে ত্বরান্বিত করতে। রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়ায় আদিবাসী সম্প্রদায়কেও সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের একেবারে প্রান্তিক পর্যায়েও সরকারের উন্নয়নের প্রয়াস রয়েছে। এরপরেও সাধারণ ছাত্র-ছাত্রীদের অনেকেই যেখানে পর্যাপ্ত সুযোগের বাইরে থাকে, সেখানে আদিবাসী অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে সেই সুযোগের হার আরও কম। আদিবাসী মেধাবী শিক্ষার্থীদের মূলস্রোতে নিয়ে আসতে বিভিন্ন গবেষণায় উঠে আসা প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

আজ ০৬ নভেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহের গ্রীন পয়েন্ট ট্রেনিং সেন্টারে আয়োজিত ‘আদিবাসী শিশুদের শিক্ষা: অংশীজনের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন। গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি, ময়মনসিংহের আয়োজনে এসব অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আলোচ্য বিষয়ে আলোচনাপত্র উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম আজহারুল ইসলাম। তিনি ময়মনসিংহের হালুয়াঘাটসহ আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে শিক্ষার মানোন্নয়নে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে সভায় অংশগ্রহণকারীগণ মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, ময়মনসিংহের হালুয়াঘাট অঞ্চলের শিক্ষক, শিক্ষার্থীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আদিবাসী মেধাবী শিক্ষার্থীদেরকে সবার সহযোগিতায় উঠিয়ে নিয়ে আসতে হবে- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, আদিবাসী ছাত্র-ছাত্রীদের মধ্যেও অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। উপযুক্ত পরিবেশ তৈরি, সবার সহযোগিতার মধ্য দিয়ে সমাজ, রাষ্ট্রের স্বার্থে তাদের উঠিয়ে নিয়ে বিস্তারিত....

বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর দাঁতিনা খালীতে আবু তোয়েব মোড়লের পুত্র সোহান (২৭) ঐ এলাকার আব্দুল মজিদ গাজীর বাড়ীতে অনুমোদনবিহীন স্ফটসেল কাঁকড়া প্রসেসিং করায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইনের নেতৃত্বে বৃহস্পতিবার(০৬ নভেম্বর) বেলা ১, ৩০ মিনিটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে অভিযুক্ত সোহানকে ২০ হাজার টাকা জরিমানা,  প্রসেসিংকৃত স্ফটসেল কাঁকড়া নষ্ট করা,  ও মুচলেকা নেওয়া হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন শ্যামনগর সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তোহিদ হাসান, বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজামান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি।
 এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন জানান।
খাদ্য নিরাপত্তা আইন ২০১৩ এর বিধান অনুযায়ী অনুমোদন ছাড়াই এ ধরনের প্রতিক্রিয়া জাত করা কার্যক্রম করা অপরাধ। তিনি আরো বলেন অভিযানে প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়, এবং কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। তাছাড়া জনসাস্থ্য ও দেশের রপ্তানি খাতের মান রক্ষায় অনুমোদনবিহীন কোন খাদ্য বা সামুদ্রিক পণ্য প্রক্রিয়াজাত বা প্যাকেট জাত করতে দেওয়া হবে না। তবে নিয়ম-বহির্ভূত এমন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনসচেতন মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

শ্যামনগর বুড়িগোয়ালিনীতে অনুমোদনবিহীন কাঁকড়া প্রসেসিং করায় মোবাইল কোর্টে জরিমানা 

বুড়িগোয়ালিনী(শ্যামনগর) প্রতিনিধি। শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর দাঁতিনা খালীতে আবু তোয়েব মোড়লের পুত্র সোহান (২৭) ঐ এলাকার আব্দুল মজিদ গাজীর বাড়ীতে অনুমোদনবিহীন স্ফটসেল কাঁকড়া প্রসেসিং করায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বিস্তারিত....

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ র‍্যাব১৪ কর্তৃক ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ওয়ারেন্ট ভুক্ত সাজা পাপ তো ৫বছরের সাজা ভক্ত পালাচক আসামি মেহেদী হাসান বাবু(২৭)কে ভৈরব ক্যাম্প কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে।

সিপিসি ২ র‍্যাব১৪,ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল ৬ নভেম্বর বৃহস্পতিবার ০০.৪০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্ডিবের দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মামলা নং ০৬(১০)২২,ধারা -২০১৮সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)সারণির ১৯(খ)মোতাবেক ৫বছরের সাজাপাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মেহেদী হাসান বাবু (২৭)পিতা মৃত জসীমউদ্দীন, সাং চন্ডিবের দক্ষিণপাড়া, থানা ভৈরব,জেলা কিশোরগঞ্জ কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলে প্রেস রিলিজের মাধ্যমে জানা যায়।

র‍্যাব ১৪ অভিযানে ভৈরব থেকে পলাতক আসামি গ্রেফতার 

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ র‍্যাব১৪ কর্তৃক ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ওয়ারেন্ট ভুক্ত সাজা পাপ তো ৫বছরের সাজা ভক্ত পালাচক আসামি মেহেদী হাসান বাবু(২৭)কে ভৈরব ক্যাম্প কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। সিপিসি বিস্তারিত....

সাকিব গাবুরা(শ্যামনগর)থেকে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা বেড়িবাঁধ সংলগ্ন খোল পাটুয়া নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে গতকাল বুধবার (৫ নভেম্বর) সকালে। নদীর চর অংশ ভেঙে পড়ায় এলাকাবাসী এখন তীব্র উদ্বেগের মধ্যে রয়েছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খবর পেয়ে সাথে সাথে বালুভর্তি জিও বস্তা ডাম্পিং কাজ শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাবুরা ইউনিয়নে সরকারের একটি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে।
খোলপাটুয়া নদীর তীর দুর্বল হয়ে পড়ার ফলে সাম্প্রতিক জোয়ারের চাপেই নদীর চর অংশ ধসে পড়ছে বলে জানাযায়।
এলাকাবাসীরা বলেন, আমরা প্রতিদিন দেখি নদীর চরের মাটি খসে পড়ছে। যদি এখনই প্রতিরোধ ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে পুরো বেড়িবাঁধ ভেঙে আমাদের গ্রাম পানিতে তলিয়ে যাবে।
স্থানীয় জনপ্রতিনিধি মনজু গাজী জানান বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পর। ভাঙন রোধে অস্থায়ীভাবে বালুর বস্তা ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
তবে টেকসই বাঁধ নির্মাণ না করা পর্যন্ত প্রকৃত সমাধান আসবে না বলে ইউপি সদস্য  সদস্য মনে করেন।

গাবুরা ইউনিয়নের ৯নং সোরা বেড়িবাঁধ সংলগ্ন খোলপাটুয়া নদীতে ভাঙন, কাজ করছে পানি উন্নয়ন বোর্ড 

সাকিব গাবুরা(শ্যামনগর)থেকে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা বেড়িবাঁধ সংলগ্ন খোল পাটুয়া নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে গতকাল বুধবার (৫ নভেম্বর) সকালে। নদীর চর অংশ ভেঙে পড়ায় এলাকাবাসী বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরার কালিগঞ্জের চিংড়িখালিতে মিথ্যা মামলা দায়ের, ভুমিহীন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও অপ-প্রচারকারীদের বিরুদ্ধে ভূমিহীন জনপদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শতশত ভুমিহীন নারী পুরুষের অংশগ্রহনে এ মানববন্ধনে অসহায় মানুষের ঘরে ঘরে আতঙ্ক সৃষ্টি, সন্ত্রাস, মাদক বিস্তারসহ এলাকায় ত্রাসের রাজত্বে আতঙ্ক সৃষ্টিকারী মামলাবাজ সাইদুল ও সাত্তারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়েছে। উপজেলার নলতা ইউনিয়নের চিংড়িখালিতে ভূমিহীন নেতা শহিদুল ইসলাম, মধু সরদারসহ তাদের একান্ত সহযোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, নানান ষড়যন্ত্র ও অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা নভেম্বর) বিকেলে চিংড়িখালি বৈরাগীর চক প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বসুখালী বাজার পর্যন্ত দীর্ঘ লাইনে মানববন্ধনে অংশ নেন চিংড়িখালি ভূমিহীন জনপদের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে উপস্থিত জনতা একক কণ্ঠে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ভূমিহীন জনপদের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভুমিহীন জনপদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম গাজী, সহ- সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বুল্লা, উপদেষ্টা আবুল হোসেন গাজী, সদস্য মধু সরদার, কুতুব মোড়ল, শওকত হাজী, গোলাপ ঢালী, মজিবার, রফিকুল ইসলাম, আরিজুল সরদার, ভুমিহীন নেত্রী নুরবানু, জাহানারা, শামসুন্নাহার ও মমতাজ প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, আশাশুনি উপজেলার বসুখালী গ্রামের মৃত আব্দুল হক গাজীর ছেলে মাদক সম্রাট ও কুখ্যাত সন্ত্রাসী সাইদুল ইসলাম গাজী (৪৭) এবং নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামের আবুল কাশেমের ছেলে মাদকসেবী শেখ সাত্তার (৪৫) দীর্ঘদিন ধরে এই এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। এরা ভূমিহীন ও অসহায় মানুষের ঘরে ঘরে ভয় সৃষ্টি করে, চাঁদা দাবি করার পাশাপাশি নলতার জনপ্রিয় চেয়ারম্যান আজিজুর রহমানসহ অসহায় ও হতদরিদ্র মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানো, মাদক ব্যবসা ও মাদক সেবনসহ এলাকায় দুঃশাসন কায়েম করে অশান্ত করার পায়তারা করে আসছে। বক্তারা আরও বলেন, বিগত সরকারের সময়ে এদের বিরুদ্ধে মাদক, নারী কেলেঙ্কারি ও চাঁদাবাজিসহ নানাবিধ অভিযোগ থাকলেও প্রভাবশালী মহলের আশ্রয়ে থেকেছে। এরা আজও রয়েছে বহালতবিয়তে ও বেপরোয়া হয়ে। তারা বৈরাগীর চক, চিংড়িখালি, বসুখালী, সন্ন্যাসীর চক ও ঝায়ামারিসহ আশপাশের এলাকায় তাদের সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। ভূমিহীন জনপদের নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,“অসহায় মানুষের ঘরে ঘরে আতঙ্ক সৃষ্টি করা সন্ত্রাসীদের আর ছাড় দেয়া হবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে মিথ্যা মামলা, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। ”বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও মাদক-সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। একই সাথে তিন শতাধিক ভুমিহীনের শেষ সম্বল যায়গাটুকু ফেরত পেতে সরকার বাহাদুরের সুদৃষ্টি কামনা করেছেন তারা। এছাড়াও চিংড়িখালির শান্তি স্থাপন ও ভূমিহীনদের ন্যায়সঙ্গত দাবিতে জনতার এই জাগরণ এখন পুরো কালিগঞ্জের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

কালিগঞ্জে মিথ্যা মামলা ও নচনাবিধ চক্রান্তের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জের চিংড়িখালিতে মিথ্যা মামলা দায়ের, ভুমিহীন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও অপ-প্রচারকারীদের বিরুদ্ধে ভূমিহীন জনপদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শতশত ভুমিহীন নারী পুরুষের অংশগ্রহনে এ মানববন্ধনে অসহায় মানুষের বিস্তারিত....

প্রেস মিডিয়াঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক সংসদীয় আসন সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ- আশাশুনি) তে সাবেক সফল এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী আলাউদ্দীনকে মনোনীত করায় কৃতজ্ঞতা প্রকাশ ও ধানেরশীষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে কালিগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মীর ঢল নামে। মাঠজুড়ে ছিল শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ, শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনে ধানেরশীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন। সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য স. ম. হেদায়েতুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি’র সিনিঃ যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান (বাপ্পী), উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহ্বায়ক প্রভাসক সাইফুল ইসলাম। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রেকন। সমাবেশে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মাহমুদ ছট্টু ও সাধারণ সম্পাদক আফজাল গাজী, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকুল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলি, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড় ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহিন কবীর, সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান ফেরদৌস রনি, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, ছাত্রদলের নেতা জাকির হোসেন, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তাসকিন মেহেদী তাজ, সহ-সভাপতি তৌহিদ হোসেন ও সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ রোকনুজ্জামান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি আজ নতুন আশার আলো দেখছে। কাজী মোঃ আলাউদ্দীনের মতো জননন্দিত নেতাকে মনোনীত করার মাধ্যমে সাতক্ষীরা-০৩ আসনে বিএনপির শক্তি ও গণআন্দোলন আরও বেগবান হবে। বক্তারা আরও বলেন, “এই আসনের জনগণ বিএনপি’র পতাকাতলে ঐক্যবদ্ধ। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কালিগঞ্জ- আশাশুনির প্রতিটি নেতা-কর্মী তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থাকবে শেষ পর্যন্ত।অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সফলতা নিশ্চিত করেন আশাশুনি উপজেলা বিএনপি। সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী এবং সমর্থাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে কাজী আলাউদ্দীন ধানেরশীষের সমাবেশে জনতার ঢল

প্রেস মিডিয়াঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক সংসদীয় আসন সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ- আশাশুনি) তে সাবেক সফল এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী আলাউদ্দীনকে মনোনীত বিস্তারিত....

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শনে ইউএনও

আল-হুদা মালী, (শ্যামনগর) সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) দেদারুল ইসলাম ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টার সময় তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন বিস্তারিত....

উপকূল (শ্যামনগর)প্রতিনিধি।
 সুন্দরবন সংলগ্ন দুবলার চরে আজ (৪ নভেম্বর) থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রাস পূজা। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো তীর্থযাত্রী, সন্ন্যাসী ও ভক্তরা ভিড় জমিয়েছেন সুন্দরবনের বুকে অবস্থিত এই নির্জন চরে।
তীর্থযাত্রীরা নৌপথে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এসে পৌঁছেছেন দুবলার চরে। বনবিভাগের অনুমোদিত ইঞ্জিনচালিত নৌযানে সোমবার সকাল থেকে চলাচল শুরু হয়। ভক্তরা জানান, রাস উৎসব উপলক্ষে তারা প্রতিবছরই এ স্থানটিতে আসেন পুণ্যস্নান ও পূজা-অর্চনার উদ্দেশ্যে।
রাস পূজা উপলক্ষে বনবিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র, বিশুদ্ধ পানি ও অস্থায়ী দোকানপাট স্থাপন করা হয়েছে।
দুবলার চরের রাস উৎসব তিন দিনব্যাপী চলবে। প্রথম দিন পূজার প্রস্তুতি ও পুণ্যস্নান, দ্বিতীয় দিন মূল রাস পূজা ও আরাধনা, আর শেষ দিন ভক্তদের বিদায় ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় শতাব্দী ধরে চলে আসা এই রাস উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি সুন্দরবনাঞ্চলের একটি ঐতিহ্যবাহী সামাজিক মিলনমেলা হিসেবেও পরিচিত।
উৎসবের অন্যতম আকর্ষণ হলো সকালের পুণ্যস্নান, যেখানে হাজারো ভক্ত একসঙ্গে সাগরের জলে পা ডুবিয়ে প্রার্থনা করেন শান্তি ও কল্যাণের জন্য।
বনবিভাগ সূত্রে জানা গেছে, এবছর নিরাপত্তারমধ্যো দিয়ে নৌযান ও তীর্থযাত্রীদের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষায় কড়া নজরদারি চলছে।
 দুবলার চরের রাস পূজা—এ যেন ধর্মীয় ভক্তি, প্রাকৃতিক সৌন্দর্য ও সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলনক্ষেত্র।

সুন্দরবনের দুবলার চরে আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী রাস পূজা 

উপকূল (শ্যামনগর)প্রতিনিধি।  সুন্দরবন সংলগ্ন দুবলার চরে আজ (৪ নভেম্বর) থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রাস পূজা। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো তীর্থযাত্রী, সন্ন্যাসী বিস্তারিত....

আল-হুদা মালী,

সাতক্ষীরা জেলা, শ্যামনগর উপজেলার বৃহত্তম ইউনিয়ন গাবুরা। সুন্দরবনের কোল ঘেঁষে চারিদিকে নদীবেষ্টিত এই ইউনিয়নটির অবস্থান এখানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। গাবুরায় নেই কোনো আধুনিক মানের সরকারি-বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কিংবা হাসপাতাল।

গাবুরার মানুষের স্থানীয়ভাবে একমাত্র ভরসা গাবুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ৪টি ক্লিনিক এবং গ্রাম্য হাতুড়ে ডাক্তার দিয়ে চলে প্রাথমিকভাবে চিকিৎসা। ক্লিনিকগুলোতে নেই কোনো অভিজ্ঞ কর্মী ও পর্যাপ্ত ঔষধ। সরকারিভাবে সুচিকিৎসার ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষকে সামান্য অসুস্থতায় চিকিৎসার জন্য যেতে হয় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।্য রোগীকে নিয়ে পাড়ি দিতে হয় এলাকার দীর্ঘ আঁকাবাঁকা কাঁচা রাস্তা ও নদী পথে। যার ফলে অনেক রোগীর স্বজনরা দুর্গম ও দীর্ঘ পথ পাড়ি দেওয়া কষ্টসাধ্য হ‌ওয়ায় রোগীকে হাসপাতালে নিতে অনাগ্রহী হয়ে পড়েন। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেক দূরে হ‌ওয়ায়, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত ও অধিক সময়ের কারণে গর্ভবতী নারীর পথে গর্ভপাত, মৃত্যু এবং অন্যান্য রোগীদের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

স্থানীয়রা বলেন, গাবুরা ইউনিয়ন বঙ্গোপসাগর ও সুন্দরবনের কাছাকাছি হ‌ওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙ্গন ও লবণাক্ততায় প্রাকৃতিক দুর্যোগে প্রায়ই আক্রান্ত হয়ে থাকে।২০০৯ সালের ২৫ শে ঘূর্ণিঝড় আইলা গাবুরাকে বিধ্বস্ত করায় সে সময় চিকিৎসার অভাবে অনেক প্রাণহানিও ঘটেছিল। এমতাবস্থায় দুর্যোগপ্রবণ গাবুরাতে একটি ২৫ শয্যা বিশিষ্ট আধুনিক সরকারি হাসপাতাল জরুরিভিত্তিতে নির্মাণের দাবি তুলেছেন স্থানীয়রা। এতে করে নৌকায় বা দূরের পথ পাড়ি দিয়ে উপজেলা সদর বা জেলা শহরে যেতে হবে না এবং সময়মত সুচিকিৎসা পাওয়া গেলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হারও কমবে বলে আশা করেন তারা। এছাড়াও গাবুরার পার্শ্ববর্তী পদ্মপুকুর ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দাদের‌ও চিকিৎসার জন্য অনেক পথ পাড়ি দিতে হয়। সুতরাং গাবুরাতে একটি হাসপাতাল হলে তারাও এখানে সহজে চিকিৎসার জন্য আসতে পারবে বলে মনে করেন।

গাবুরার জনপ্রতিনিধি ও সচেতন মহল জানান,উপকূলীয় অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা বর্তমানে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। সেখানে অভিজ্ঞ চিকিৎসক ও পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জামের অভাবে ন্যূনতম স্বাস্থ্যসেবাও সঠিকভাবে পাচ্ছেন না। আমরা বারবার প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি হাসপাতালের দাবি জানিয়ে আসছি কিন্তু এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একটি সরকারি হাসপাতাল হলে এই অঞ্চলের মানুষ প্রকৃত অর্থে স্বাস্থ্যসেবার আওতায় আসবে।
আরো বলেন, অনেক সময় জরুরি রোগীকে নদী পার হয়ে শ্যামনগরে নিয়ে যেতে হয়, যা সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল স্থাপনের দাবি জানাচ্ছেন এলাকাবাসী। গাবুরা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের এই দাবি পূরণ হলে উপকূলীয় এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা স্থানীয়দের।

একজন স্থানীয় সমাজকর্মী বলেন, “গাবুরা ইউনিয়নটি চারদিক দিয়ে নদী বেষ্টিত হওয়ায় যাতায়াত ব্যবস্থা অত্যন্ত কষ্টকর। জরুরি সময়ে রোগী নৌকা বা ট্রলারের উপর নির্ভর করতে হয়, যার ফলে অনেক সময় রোগী চিকিৎসা না পেয়ে মারা যান। তিনি আরো বলেন, আমরা বহু বছর ধরে হাসপাতালের দাবি জানিয়ে আসছি। গাবুরার মানুষেরও তো বাঁচার অধিকার আছে! দ্রুত সরকারি হাসপাতাল স্থাপন না হলে এখানে স্বাস্থ্যসেবার সংকট আরও ভয়াবহ হবে। এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি,এম, মাছুদুল আলম বলেন, “গাবুরার মানুষদের চিকিৎসা পাওয়ার মতো কোনো সুযোগ নেই। উপকূলীয় এই অঞ্চলের মানুষ প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। এসব প্রাকৃতিক দুর্যোগের পর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অসুস্থ ও গর্ভবতী নারী, শিশু ও বয়স্করা। তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে এ বিষয়ে জোর দাবি জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। কিন্তু আমি মনে করি গাবুরা ইউনিয়নে একটি ২৫ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল স্থাপন করলে গাবুরা ও কাছাকাছি ইউনয়ের মানুষের দীর্ঘদিনের চিকিৎসা সংকট দূর হবে।

গাবুরা ৫০ হাজার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২৫ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের দাবি

আল-হুদা মালী, সাতক্ষীরা জেলা, শ্যামনগর উপজেলার বৃহত্তম ইউনিয়ন গাবুরা। সুন্দরবনের কোল ঘেঁষে চারিদিকে নদীবেষ্টিত এই ইউনিয়নটির অবস্থান এখানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। গাবুরায় নেই কোনো আধুনিক মানের সরকারি-বেসরকারি ক্লিনিক বিস্তারিত....