সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন
উপকূলীয় প্রেসক্লাবের কার্যকরী সদস্য শাহিদুজ্জামান(লিয়ন) ৩৩তম জন্মদিন পালিত হয়েছে

উপকূলীয় প্রেসক্লাবের কার্যকরী সদস্য শাহিদুজ্জামান(লিয়ন) ৩৩তম জন্মদিন পালিত হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

 

সাতক্ষীরা শ্যামনগরে বুড়িগোয়ালিনী উপকূলীয় প্রেসক্লাবের কার্যকরী সদস্য, ও দৈনিক কালের চিত্র পত্রিকার উপকূল অঞ্চল প্রতিনিধি মোঃ শাহিদুজ্জামান(লিয়ন) ৩৩তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) উপকূলীয় প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে তার জন্মদিন পালন করা হয়।

এ সময় উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি, ও অনলাইন দৈনিক উপকূল বার্তার সম্পাদক আব্দুল হালিম, সহ উপকূলীয় প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃশাহিদুজ্জামান(লিয়ন) প্রেসক্লাবের উদ্যোগে তার জন্মদিন পালনের আয়োজন করায় কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন, আগামীদিনে উপকূলীয় প্রেসক্লাবের সাংবাদিকতা পেশার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার দায়িত্ব পালন করে আগামীদিন গুলোতে এই সাংবাদিকতা পেশায় যাতে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি। এ ছাড়াও তিনি উপকূলীয় প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদানসহ সার্বিক সহায়তা দিয়ে সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে আব্দুল হালিম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সাংবাদিকরা হলেন জাতির মিরর (আয়না)। যার মাধ্যমে সমস্ত জাতির ভালো-মন্দ সবাই জানতে পারেন। সিদ্ধান্ত নিতে পারেন। ভালো কাজ সব সময় প্রশংসিত হবে। মন্দ কাজকে আমরা কেউ প্রশ্রয় দিবো না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকার ও জনপ্রতিনিধিদের সঠিক দিকনির্দেশনা দিয়ে সততার সাথে দায়িত্ব পালন করে যেতে হবে সাংবাদিকদের। তিনিও সাংবাদিকতা পেশার মান উন্নয়নে এবং উপকূলীয় প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *